1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা,আটক-১ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা,আটক-১

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর মতিহার থানার ধরমপুরে পৈত্রিক সম্পত্তি’র বিরোধে আরাফাত রহমান তিতু (২৬) ও তাঁর পিতা আব্বাস আলী (৬৫) গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। জমি সংক্রান্ত জেরে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার ছইমুদ্দিনের ছেলে আনোয়ার (৬০) ও শফিকুল ইসলাম (৫০) এবং তাদের সন্তান তিতাস ও অনিকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে উক্ত ব্যক্তিদের উপর হামলা চালায়। হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তিতু ও আব্বাসকে গুরুতর জখম করেন তারা। এ ঘটনায় মতিহার থানায় ইয়াসমিন আক্তার বাদি হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। (মতিহার থানা মামলা নং ১১/২৩৭) মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭/১২/২৪ ইং তারিখ রাত সাড়ে ৭ ঘটিকায় বিনোদনপুর বাজার সংলগ্ন পোস্ট অফিসের বামপাশে বাদীর বাবার দোকানের কাছে পাকা রাস্তার উপর থেকে বিবাদীগণ বাদীকে লক্ষ্য করে অকথ্যভাষায় গালাগালি করতে থাকেন। এ সময় বাদি’র ছেলে ও স্বামী গালাগালি করতে নিষেধ করতে গেলে বিবাদী অনিক ও তিতাস চাইনিজ কুড়াল দিয়ে আরাফাতের মাথায় আঘাত করেন।আরাফাতকে বাঁচাতে বাদি ইয়াসমিন ও তাঁর স্বামী আব্বাস আলী এগিয়ে আসলে তাঁদেরকেও মারধর করেন। এ সময় বাদির শ্লীলতাহানি করেন তারা।এ ঘটনায় ইয়াসমিন আক্তার বাদি হয়ে মতিহার থানায় মামলা করে পুলিশ ১ নং আসামী আনোয়ারকে আটক করেন। পরে আটক আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত জেরে এক নারীর শ্লীলতাহানি ও দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আসামীরা দুজনকে গুরুতর জখম করেন। এ ঘটনায় মামলা হলে থানা পুলিশ আনোয়ার নামে একজনকে আটক করেন। আটক আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!