1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ভৈরবে নানা আয়োজনে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ভৈরবে নানা আয়োজনে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু-ভৈরব

ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থপ্রদান ও শীতবস্ত্র বিতরণ সহ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়  ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   ভৈরবের কৃতি সন্তান ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।নিসচা’র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার  ও নিসচার উপদেষ্টা শবনম শারমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ভৈরব সার্কেল অফিসার  সিনিয়র এ এসপি মোঃ নাজমুস সাকিব,ভৈরব থানার আফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া,পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র  হাজী মোঃ শাহীন। অন‍্যান‍্য দের মাঝে বক্তব্য রাখেন ভৈরব প্রেস ক্লাবের আহ্বায়ক মোস্তফিজ আমিন,নিসচার সহ-সাধারণ সম্পাদক,উদযাপন কমিটির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, সহ -সাধারণ সম্পাদক  ও ভৈরব চেম্বার  অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম,ভৈরব উপজেলা ছাত্রদলের সদস‍্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ,বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের অন‍্যতম সদস‍্য শরীফুল হক জয়,শিহাবুদ্দিন তুহিন,মুজাক্কির সাব্বির,প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই শোক প্রস্তাব উপস্থাপন করেন নিসচার সহ-সাধারণ সম্পাদক  প্রভাষক ইমরান হোসাইন।শোক প্রস্তাবে জুলাই- আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদ ও সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।অনুষ্ঠানে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের পরিবার ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরন করা হয়।নিসচার সকল কার্যক্রমের সচিত্র প্রতিবেদন গুরুত্বসহকারে দীর্ঘদিন যাবৎ মিডিয়া কভারেজ করায় এতদঞ্চলের শীর্ষ আঞ্চলিক দৈনিক পত্রিকা দৈনিক পুর্বকন্ঠ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করেন নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ।এছাড়াও  নিসচার দুজন সহযোদ্ধা জয়িতা পদকে ভূষিত হওয়াই নিসচা সদস‍্য আফসানা নাজনীন প্রিয়া ও ছাবেরা খানম সুবর্নাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।পরে জাতীয় ও ভৈরবের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।সাংস্কৃতিক  অনুষ্ঠানের শুরুতেই নিসচা ভৈরব শাখার মহিলা বিষয়ক সম্পাদক ও উদযাপন কমিটির সদস‍্য সচিব সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই এর থিম সং পরিবেশন করেন নিসচার সদস‍্যবৃন্দ।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারহানা বেগম লিপি,নিসচার সদস‍্য,তাসলিমা খাতুন লিসা,সংগীত পরিবেশন করেন বিটিভির ফোক গানের কন্ঠশিল্পী নিগার সুলতানা,ওস্তাদ শারফিন আলম,  আব্দুস সালাম,নিসচা সদস‍্য,মুন্নি সাহা সাহা,শিফা ইস্তেগার জিনিয়া।নৃত্য পরিবেশন করেন উম্মে হানি ও শিশু শিল্পী আনজুমান্দ তারাননুম পুস্পিতা।অনুষ্ঠানে নিসচার বেশ কিছু নবাগত সাধারণ সদস‍্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সম্মানিত অতিথি নিসচার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সহধর্মিনী মিসেস লায়লা ইসলাম।আনন্দঘন অনুষ্ঠানে নিসচার ভৈরব শাখার সদস্যবৃন্দ,সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক,সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন এদেশের জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই নিসচা নামের এ সংগঠন টি দীর্ঘ ৩১ বছর যাবৎ সড়ককে নিরাপদ করা,সড়কের শৃংখলা ফেরানো,চালক প্রশিক্ষণ,সহ নানামুখী সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।তা আজ ১৮ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে সকলের হৃদয়ে স্পন্দন হিসেবে জায়গা করে নিয়েছে ভৈরবে এ সংগঠনটি নানাবিধ কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্মাননা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছে।বক্তরা ভৈরব বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের জনগণের ভোগান্তি লাগবে যানজট নিরসনে খুব দ্রুত সময়ের মধ‍্যেই তা নিরসনের উদ‍্যোগ নেয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।এছাড়াও ভৈরবের  আইনশৃঙ্খলার অবনতি ছিনতাই মাদকে ভৈরবের বিভিন্ন এলাকা সয়লাব হওয়াই বক্তরা হতাশা ব‍্যাক্তকরেন সভায়।এ বিষয়ে  প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ প্রশাসন,অনুষ্ঠান শেষে প্রয়াত জাহানারা কাঞ্চন সহ সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!