1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের শেল্টার 'পুলিশের এস আই' আলাউদ্দিন দফায় দফায় বদলী হলেও ষ্টেশন ছাড়েনি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের শেল্টার ‘পুলিশের এস আই’ আলাউদ্দিন দফায় দফায় বদলী হলেও ষ্টেশন ছাড়েনি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রেঞ্জ ডিআইজি অফিস ও পুলিশ হেড কোয়াটার থেকে দফায় দফায় বদলী হওয়ার পরও ময়মনসিংহে সমালোচিত ও বিতর্কিত পুলিশ অফিসারগন বদলীকৃত কর্মস্থলে যোগদান না করে স্ব কর্মস্থলে বহাল থেকে তাদের সমালোচিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে একাধিক সুত্র জানিয়েছে।এদের কারো কারো বিরুদ্ধে মাদক ব্যবসার শেলটার দেয়া ও ফিটিং মামলা করার অভিযোগ রয়েছে। জেলা শহরে বরাবরই তারা বিতর্কিত।সুত্র জানায়,পুলিশের কর্মকাণ্ডে গতি ফেরাতে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে কর্মরত ৩৬৫ জন উপ-পরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হয়েছে।সেই সঙ্গে বদলি হওয়া কর্মকর্তাদের পদায়ন কার্যক্রম চলমান রয়েছে।গত ২১ সেপ্টেম্বর পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এসব কর্মকর্তাদের বদলির আদেশ দেওয়া হয়। তিনি বলেন,বদলি একটি চলমান প্রক্রিয়া।দীর্ঘদিন একই রেঞ্জ ও জেলায় কর্মরত থাকা পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে।সুত্র আরো জানায়,ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র বদলীর আদেশে সকলেই স্ব স্ব কর্মস্থলে যোগদান করলেও হাতে গুনা কয়েকজন স্বকর্মস্থলে থেকে যান।তাদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা শহরে থেকে তাদের সোর্স দিয়ে মাদক ব্যবসা ও ঘটনা সাজিয়ে মামলার ভয় দেখিয়ে অর্থ কামানোর অভিযোগ রয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এস আই আলা উদ্দিন তাদের মধ্যে উল্লেখ যোগ্য।ক্ষুদ পুলিশের মাঝেই তিনি সমালোচিত।ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা থেকে বিভিন্ন অভিযোগে বারং বার তার বদলী হয়েছে।আর তিনি বার বার থানা ও ডিবিতে ফিরে এসছেন!পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার স্মারক নং-৪৪.০১.০০০০.১০৮.১৯.২১৭.২০২৪-৪১৭০,তারিখ-০১/১২/২৪ ইং তারিখে ময়ময়সিংহে কর্মরত ৭ জনকে বদলী করা হয়।তৎপ্রেক্ষিতে বর্ণিত এসআই (নিঃ)গণ’কে বদলিকৃত ইউনিটে যোগদানের নিমিত্ত আগামী ০৪/১২/২০২৪ খ্রি. মধ্যে ছাড়পত্র প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা নির্দেশনা পাওয়া যায়।অন্যথায় আগামী ০৫/১২/২০২৪ খ্রি. হতে তাৎক্ষনিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।এর পরও তাদের মধ্যে কেহ কেহ বদলীকৃত স্থানে যোগদান করেননি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!