
মোঃ মিজানুর রহমান,
নেত্রকোনা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে জয় বাংলা স্লোগান দিয়ে ১৫ জন আটক হওয়ার ঘঠনা ঘঠেছে। বোধবার ভোরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসদরের শ্রীরামদী এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।পরে তাদেরকে প্রিজন ভেনে করে আদালতে পাঠানো হয়।প্রেফতারকৃত সকলেই নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং তারা সকলেই স্কুল,কলেজের ছাত্র।গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো.সাখাওয়াৎ হোসেন।জানা যায়,পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসে লোকজন।ভোর রাতেই আসতে হয় রস খেতে।বোধবার ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসে।এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে।পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।পুলিশ ঘঠনাস্থলে উপস্তিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।আটককৃতরা হলেন,আরমান মিয়া (১৯) পিতা- হাবিবুর রহমান,সাং- কান্দিউড়া, মোঃ আবু সাঈদ (১৯),পিতা- মোঃ আব্দুস সালাম,সাং- ওয়াশেরপুর,মোঃ রাজন (১৯),পিতা- মোঃ এখলাছ উদ্দিন, সাং- ওয়াশেরপুর,ইয়াসিন (২০),পিতা- মোঃ সাইফুল ইসলাম,সাং- ওয়াশেরপুর, আবু সুফিয়ান শাওন (১৯), পিতা- আব্দুল আওয়াল, সাং- পূর্ব সাউদপাড়া,আরফিন শুভ (১৯),পিতা- স্বপন মিয়া,সাং- ওয়াশেরপুর,মোজাহিদ ইসলাম জিহাদ (১৯),পিতা- মুজিবুর রহমান,সাং-কান্দিউড়া,মোঃ মাহফুজ আলম (১৭),পিতা- মোঃ খোকন মিয়া, সাং- ওয়াশেরপুর, আশিকুর রহমান একান্ত (১৯), পিতা- ওয়াশিম, সাং- সাউদপাড়া, সারোয়ার জাহান সিয়াম (১৯), পিতা- আজহারুল ইসলাম, সাং- কান্দিউড়া, রিফাত (১৮), পিতা- মোঃ কারিমুল, সাং- কান্দিউড়া, ইকবাল হোসেন শুভ (১৮), পিতা- তমজিদ মিয়া, সাং- কান্দিউড়া, রাহাতুল ইসলাম (১৯), পিতা- স্বপন মিয়া, সাং- কান্দিউড়া, অমিত (১৮), পিতা- মাসুদ মিয়া, সাং- ওয়াশেরপুর, জয় বর্মন (১৮), পিতা- সুকুমার বর্মন, সাং- তাম্বুলিপাড়া, সর্ব থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা।এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, জয় বাংলা স্লোগান দেয়ার সময় এলাকাবাসীর হাঁতে ১৫ জন যুবক আটক হলে পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে গ্রেফতার করে নিয়ে আসে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আদালতে হস্থান্তর করা হয়েছে।