
হাকীম মোঃরফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
আজ ২৫ ডিসেম্বর, রোজঃবুধবার,বিকাল ৩ ঘটিকায় সময় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেন।কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ ও বিএনপি দলীয় লোকজনের উদ্যোগে কালিয়াচাপড়া পুলেরঘাট বাজারে পাকুন্দিয়া চৌরাস্তা মোড়ে প্রায় ২ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।মানববন্ধনে কিশোরগঞ্জ জেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলার সাধারন সম্পাদ খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এছাড়া বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক ও পুলেরঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন,বিএনপি নেতা এ্যাড: আসাদ রেজা,আরো বক্তব্য রাখেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি খাইরুল ইসলাম বকুল,পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপি যুব দলের মোঃ স্বপন মিয়া,চৌদ্দশত ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ নজরুল ইসলাম,চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ কাদির সহ ও চৌদ্দশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ করিম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।বক্তব্যে বক্তারা বলেন কালিয়াচাপড়া চিনিকল আলহাজ্ব মাতলব আহমেদ থেকে উক্ত শিল্প প্রতিষ্ঠান উদ্ধার করে আবারো এতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল চালু করা হোক কিশোরগঞ্জ জেলার জনগনের ও আঁখ চাষিদের দাবি।