1. admin@auchsangbad.com : admin :
মনকে শান্তনা দিতে গিয়ে অটোরিকশার ব্যাটারী চোরকে নতুন কৌশলে বিচার করতে দেখে অবাক এলাকাবাসী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মনকে শান্তনা দিতে গিয়ে অটোরিকশার ব্যাটারী চোরকে নতুন কৌশলে বিচার করতে দেখে অবাক এলাকাবাসী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

মনকে শান্তনা দিতে গিয়ে অটোরিকশার ব্যাটারী চোরকে নতুন কৌশলে বিচার করতে দেখে অবাক এলাকাবাসী।গত ২৩ ডিসেম্বর সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাত নামা অটোরিকশার ব্যাটারী চোরকে বিচার করার ১ মিনিট ৭ সেকন্ডের একটি অবাক করা নতুন কৌশলের ভিডিও ভাইরাল হয়।সে ভিডিওতে দেখা যায় একটি সিএনজিতে মাইক লাগিয়ে মনকে শান্তনা দিতে গিয়ে চোরকে মনের দুঃখে গালিগালাজ করে মনকে হালকা করছে এক অটোরিকশার চালক।গালিগালাজ করা ওই অটোরিকশা চালকের নাম হৃদয়।সে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও গ্রামের মৃত আনার মিয়ার ছেলে।গত ২১ ডিসেম্বর শনিবার রাত আনুমানিক ৯টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়িতে আসে সে।পরে অটোরিকশার ব্যাটারিটি খুলে মায়ের ঘরে রেখে আসে সে।এর কিছুক্ষণ পর তার মায়ের ঘর থেকে ব্যাটারিটি চুরি হয়ে যায়।জানা যায়,হৃদয়ের ঘরের চালা নেই, জানালা নেই,বৃষ্টি হলে পানি পড়ে।পলিথিন দিয়ে কোনো রকম জানালা ও ঘরের চালা আটকিয়ে সেখানেই স্ত্রী বাচ্চা নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে।এ বিষয়ে হৃদয় সাংবাদিকদের বলেন,আমি গরিব মানুষ অন্যের অটোরিকশা ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই।ব্যাটারি চুরি হওয়ায় দুইদিন ধরে তিন সন্তান,স্ত্রী ও মাকে নিয়ে খুব কষ্টে আছি।এর মধ্যে প্রতিদিন সাড়ে চারশো টাকা অটোরিকশার ভাড়া দিতে হয় মহাজনকে।এমতাবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবীসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়েছি।হাতে পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়।কিন্তু কেউ আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়নি। পরে রাগে ক্ষোভে মনকে শান্তনা দিতে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালিগালাজ করেছি।এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী।হৃদয়ের মা অরুনা বেগম সাংবাদিকদের বলেন,হৃদয়ের বাপ মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব অনটন লেগেই আছে।এর মধ্যে কিছুদিন আগেও একবার তার একটি ব্যাটারি চুরি হয়েছে।অনেক কষ্টে ধারদেনা করে ব্যাটারি কিনতে হয়েছে।এরই মধ্যে গত শনিবার আবার ব্যাটারি চুরি হয়,আমার ছেলে অনেকটা পাগলই হয়ে যায়।দুইদিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ।এমতাবস্থায়,অভাবের সংসার এখন কীভাবে চলবে,কীভাবে মহাজনের ভাড়া পরিশোধ করেবে? এই চিন্তায় ছেলে আমার অনকটা পাগল হয়ে গেছে।মানিকদী চৌমুরি বাজারের মাইকের দোকানদার মো. আবেদ উল্লাহ সাংবাদিকদের বলেন, সকালে একটি লোক পাগলের মতো এসে মাইক ভাড়া চায়।প্রথমে আমি দিতে চাইনি,পরে অনেকের অনুরোধে ভাড়া দেই।তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।অটোরিকশার মালিক মাসুদ মিয়া সাংবাদিকদের বলেন,হৃদয় আমার গাড়ি চালায়,দৈনিক সাড়ে চারশো টাকা ভাড়া দেয়।চুরির ঘটনাটি শুনেছি কিন্তু আমার পক্ষেতো তেমন কিছু করার নেই।আমি বড়জোর তার কয়েকদিনের ভাড়া মকুফ করতে পারি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!