1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চলছে জন্মনিবন্ধন ক্যাম্পেইন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চলছে জন্মনিবন্ধন ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

মহিউদ্দিন সরকার কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চলছে একটি ব্যাপক জন্ম নিবন্ধন ক্যাম্পেইন। উপজেলার অনিবন্ধিত শিশুদের নিবন্ধিত করার লক্ষ্যে এই কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা হচ্ছে। এই ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।এ ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো উপজেলায় জন্ম নিবন্ধন নিশ্চিত করা, যাতে কোনো শিশুই নিবন্ধনের বাইরে না থাকে। অনিবন্ধিত শিশুদের ভবিষ্যৎ নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই ক্যাম্পেইনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে।
আজ (২২ ডিসেম্বর) দলপা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এলাকাবাসীর কাছে গিয়ে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেন। নিবন্ধন পদ্ধতি সম্পর্কে সহজবোধ্যভাবে বোঝানো হয় এবং এর জন্য প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে সংগ্রহ করার দিকনির্দেশনা দেওয়া হয়।এলাকার অভিভাবকরা এই ক্যাম্পেইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সম্পর্কে নতুন তথ্য জানতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, এই উদ্যোগ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন চলাকালে অনেক অভিভাবক তাদের শিশুদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। উপজেলা প্রশাসন জানায়, এই ক্যাম্পেইন কেন্দুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ধাপে ধাপে চলমান থাকবে। কোনো শিশু যেন নিবন্ধনের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে নিবন্ধন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন একটি মৌলিক অধিকার। আমরা চাই, প্রতিটি অভিভাবক তাদের সন্তানের নিবন্ধন সম্পন্ন করে সামাজিক সুরক্ষার আওতায় আসুক। উপজেলা প্রশাসন সব সময় জনগণের পাশে থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!