1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের উদ্যমী ফারুকের স্বপ্নজয়ের পথে যাত্রা: দেশের প্রতিনিধিত্বে চীনের ম্যারাথনে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জের উদ্যমী ফারুকের স্বপ্নজয়ের পথে যাত্রা: দেশের প্রতিনিধিত্বে চীনের ম্যারাথনে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

আশরাফুল ইসলাম রাজন-কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উদ্যমী তরুণ উমর ফারুকের স্বপ্ন এবার বাংলাদেশ ছাড়িয়ে ছুটেছে চীনের পথে।নিজের মেধা,পরিশ্রম,এবং দৌঁড়বিদ হিসেবে প্রতিভার মাধ্যমে তিনি আজ দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছেন আন্তর্জাতিক অঙ্গনে।ছোটবেলা থেকেই দৌড়ের প্রতি ছিল তার বিশেষ ভালোবাসা।সেই শখের পথ ধরে আজ তিনি পৌঁছেছেন চীনের বেইজিংয়ে,যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা।উমর ফারুকের শৈশব থেকেই দৌড়ের প্রতি ছিল আলাদা টান।স্কুল পর্যায় থেকে শুরু করে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন অসংখ্য পুরস্কার। তবে তার প্রকৃত যাত্রা শুরু হয় ২০১৯ সালে গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হাফ ম্যারাথনে।ওই প্রতিযোগিতায় ৫০০ পেশাদার এবং অপেশাদার প্রতিযোগীর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করে নজর কাড়েন তিনি।এরপর ২০২০ সালে গ্ল্যাক্সোস ডি ঢাকা হাফ ম্যারাথনে ১৯টি দেশের অংশগ্রহণে ২২০০ প্রতিযোগীর মধ্যে ৫ম স্থান অর্জন করেন।এর মাধ্যমে উমর ফারুক প্রমাণ করেন,আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায়ও তিনি দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম।উমর ফারুকের জন্য আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না।ছোটবেলা থেকেই স্বপ্ন দেখলেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাকে।পরিবারের আর্থিক সীমাবদ্ধতা,প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব,সবকিছু উপেক্ষা করে তিনি ছুটেছেন নিজের লক্ষ্যের দিকে।তার বড় ভাই আবুল বাশারের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা তাকে প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে সাহস জুগিয়েছে।উমর ফারুক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের বাসিন্দা।তার বাবা আনোয়ারুল হক এবং মা নাসরিন আক্তারের গর্বিত সন্তান তিনি।পাকুন্দিয়ার হাজী জাফর আলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে দৌড়বিদ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্নে লেগে পড়েন তিনি।চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য হাফ ম্যারাথনে অংশ নিতে উমর ফারুক নিবন্ধন সম্পন্ন করেন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন তিনি। দেশের হয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল।উমর ফারুক জানান, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের বাইরের কোনো বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আজ সেই স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগোতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!