1. admin@auchsangbad.com : admin :
পাঁচ প্রতিবন্ধী ভাই বোনের জীবন যুদ্ধ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পাঁচ প্রতিবন্ধী ভাই বোনের জীবন যুদ্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
এক পরিবারে ৬ ভাই-বোনের মাঝে পাঁচজনই প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধকতার দেয়াল ডিঙ্গিয়ে আত্মনির্ভরশীল হতে সবাই করছেন লেখাপড়া।তারা অত্যন্ত মেধাবী, পরিশ্রমি,ব্যক্তিত্ব সম্পন্ন।দরিদ্র হলেও তারা কারো কাছে কোন করুনা বা দয়া প্রত্যাশা করেনা।তাদের যোগ্যতা অনুযায়ী রাষ্টীয় প্রটোকল ও আইন মোতাবেক চাকরিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রত্যাশা করেন।পাঁচ প্রতিবন্ধীদের মাঝে একমাত্র ভাই মো. সুজন মিয়া (৩০) কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন।বোনদের মাঝে মার্জিয়া আক্তার (২৮) বাজিতপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স করেছেন,জহুরা খাতুন ( ১৯) কটিয়াদী ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ থেকে ২০২৪ সনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে,মুক্তা আক্তার (১৬) উত্তর পিরিজপুর বিএম কলেজে একাদশ শ্রেণিতে এবং পান্না আক্তার (১৪) ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।ব্যক্তিত্ববান আচরণের জন্য এলাকার লোকজনের কাছে পরিচিত প্রতিবন্ধী পাঁচ ভাই বোন।তাঁরা কারোর কাছে আর্থিক সহযোগিতা চান না,সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে চাকুরি করে আত্মনির্ভরশীল হয়ে সংসারের হাল ধরে সমাজে মাথা উচু করে বাঁচতে চান পাঁচ-ভাই বোন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড়-গজারিয়া গ্রামের মৃত মহরম আলী ও ফুলবানু দম্পত্তির এক ছেলে পাঁচ মেয়ে।তাদের পাঁচ জনই শারীরিক প্রতিবন্ধী।মৃত মহরম আলী ও ফুলবানুর সন্তানদের জন্মের সময় কোন সমস্যা না থাকলেও,তাদের ২-৩ বছর বয়সে শুরু হয় কোমড়ের নীচে অবস হওয়া, হাত-পা ও আঙ্গুল বাঁকা হয়ে যাওয়া।তার কিছু দিনের মধ্যেই স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারান সকলেই।পাঁচ জনেরই হাতপা চিকন ও বাঁকা হয়ে গেছে।ফলে তারা কেউই স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে না।বড় ভাই সুজন একটি ইলেকট্রনিক হুইলচেয়ার ও চার বোন সাধারণ হুইলচেয়ার ব্যবহার করেন।চার বোনের জন্য তিনটি হুইলচেয়ার থাকলেও দুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।খাওয়া,গোসল,স্কুলে আসা-যাওয়াসহ সকল কাজে সহযোগিতা করেন চাচা ইসরাইল,মা ফুলবানু আর বড় ছেলে সুজনের স্ত্রী।প্রতিবন্ধী সুজন জানান,আমরা কারোর বুঝা হয়ে থাকতে চাই না,কাজ করে খেতে চাই। পাশাপাশি পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হালও ধরতে চাই।এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আমার পক্ষে সব বাঁধা পেরিয়ে সংসারের সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে।প্রতিবন্ধীদের চাচা মো. ইসরাইল জানান,আমি তাদের চাচা হলেও তারা আমাকে আব্বা বলে ডাকে।আমার স্ত্রী ও কোন সন্তান নেই।তারাই আমার সন্তান।তাদের বাবা আমার ছোট ভাই মহরম আলী ৮ বছর পূর্বে মারা গেছেন। আমার অবর্তমানে তাদের কে দেখবে?সুজন ও মার্জিয়া অনার্স ও মাস্টার্স শেষ করেছে,তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হলে সংসারের হাল ধরতে পারবে।ছোট তিন বোন কলেজ ও স্কুলে পড়ালেখা করছে।তাদের জন্য মুখে হাসি ফোটাতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য আকুল আবেদন করছি।বাজিতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া জানান,তাদের যোগ্যতা বলে একদিন সরকারি বেসরকারি চাকুরি করে মায়ের মুখে হাসি ফুটাবে।সমাজের বোঝা না হয়ে সমাজের অপরিহায়্য মানুষ হয়ে উঠবেন এমনটাই তাদের আশা।বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, এক পরিবারের পাঁচজন প্রতিবন্ধী সকলেই ভালোভাবে পড়াশোনা করছে।শত বাঁধা অতিক্রম করে তাদের সম্মানের সাথে এগিয়ে চলার উদাহরণ সাড়া দেশে অন্যদের জন্য অনুপ্রেরণা যোগাবে।সদস্যদের কর্মসংস্থান গড়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেয়া হবে।উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!