1. admin@auchsangbad.com : admin :
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে পাইকগাছায় আওয়ামী লীগ নেতার মৃত্যু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে পাইকগাছায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

হেমেশ চন্দ্র মন্ডল

ফিরোজ আহমেদ পাইকগাছা (খুলনা)

খুলনায় পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালানোর সময় গুরুতর আহত হয়ে হেমেশ চন্দ্র মন্ডল নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হেমেশ চন্দ্র মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক বলে জানা গেছে।অভিযানের খবরে বিল্ডিংয়ের বাথরুমের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার রাতে বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।অভিযানের খবরে পালানোর জন্য বাড়ির ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন।ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান,হেমেশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।অভিযানের সময় তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামতে চেষ্টা করলে পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন।পরবর্তীতে খুলনার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!