1. admin@auchsangbad.com : admin :
ঈদগাঁওতে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ঈদগাঁওতে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদগাঁওতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথা যোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সকালে এই উপলক্ষে বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা,ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন। এতে জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন ও অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা প্রশাসন ও সরকারি দপ্তরের কর্মকর্তা ডাক্তার তৃণা সাহা, মোহম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ মিয়া।মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দের পক্ষে কথা বলেন মাস্টার আমান উল্লাহ,ডাক্তার শামসুল হুদা চৌধুরী ও স্বপন চৌধুরী। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মইনুদ্দিন চৌধুরী, ডাক্তার মুস্তাফিজুর রহমান,মোহাম্মদ হোছন, আনোয়ারুল আজিম চৌধুরী প্রমুখ।শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মধ্যে ছিলেন খুরশীদুল জন্নাত।এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এর তত্ত্বাবধানে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহি উদ্দিন।বিকেলে এ উপলক্ষে স্থানীয় রশিদ আহমদ কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!