গত ১৯ জুলাই বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লক্ষীপুর এলাকায় এবং কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। এ সময় তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এতে বেশকিছু ছাত্র-জনতা আহত হন।এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) এবং আলম সরকার (৪২) বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় আলাদা তিনটি মামলা করেন। আসামিদের আটকের র্যাব ছায়া তদন্ত শুরু করে।তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে র্যাব। শনিবার (২ নভেম্বর) বিকেলে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের পিএস সাখাওয়াত ও হেকিমকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।