1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
বগুড়া প্রেসক্লাব মিলানায়তনে নির্মানাধীন মহাস্থান টাওয়ার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয় - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

বগুড়া প্রেসক্লাব মিলানায়তনে নির্মানাধীন মহাস্থান টাওয়ার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

মোস্তফা আল মাসুদ বগুড়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা নিয়াম মোর্শেদ বলেন, বগুড়া শহরের জলেশ্বরীতলার নুর মসজিদ লেন এলাকায় যথাযথ নিয়ম মেনেই মহাস্থান টাওয়ার নির্মান করা হচ্ছে। সেখানে কোন জমি দখলের বিষয় নেই। উক্ত বিষয়ে মোছা: মিনা বেগম গত ২ নভেম্বর বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে যে তথ্য উপস্থাপন করেছেন তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত সংবাদ সম্মেলনে বগুড়ার গাবতলী পৌরসভার সাবেক সফল মেয়র ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিত। মূলত জননন্দিত মেয়র সাইফুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই উক্ত সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।মহাস্থান টাওয়ার যেখানে নির্মান হয়েছে সেই জমির মূল মালিকের কাছে থেকে ক্রয় করে, যথাযথভাবে দলিল সম্পাদন করে ডেভলোপারদের কাছে নির্মান কাজের জন্য দেয়া হয়েছে। আমি উক্ত জমি ক্রয়ের পূর্বে জমির অংশীদার ও ওয়ারিশদের কাছে থেকে রেজিষ্ট্রি অফিসে সরকারী নিয়ম মেনেই দলিল সম্পাদন করেছি। জমির খাজনা খারিজ, রেকর্ড, হোল্ডিংসহ সবকিছুই আমাদের নামে রয়েছে। বগুড়া পৌরসভা থেকে প্লান পাশসহ সকল নিয়ম মেনেই নির্মান কাজ চলমান রয়েছে। একটি কুচক্রিমহল ঐ জায়গা থেকে অনৈতিকভাবে আর্থিক সুবিধা না পেয়ে মিথ্যা মালিক সাজিয়ে সাংবাদিক সম্মেলনের নামে বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন। যার মাধ্যমে জননন্দিত মেয়র সাইফুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তাদের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করা হয়েছে। আমি উক্ত সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এহেন মিথ্যাচার বন্ধ করার আহবান জানাচ্ছি।প্রকৃত বিষয় হলো যারা ঐ জমির মালিকানা দাবি করছে তারা কোন কাগজপত্র ও উপযুক্ত প্রমান ছাড়াই বিভিন্ন স্থানে অভিযোগ করেছে যা শালিশ বৈঠকে মিথ্যা দাবী হিসেবে প্রমানিত হয়েছে। তাদের কোন জায়গা ওখানে নেই তাই জায়গা দখল করার প্রশ্নই আসে না। ডেভলোপার হিসেবে মেয়র সাইফুল ইসলামের নাম জড়িত করা হয়েছে তা সঠিক নয়, তিনি ঐ জায়গা ক্রয় বিক্রয় বা ডেভলোপের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয়। মূলত টাওয়ার নির্মান কাজের উদ্বোধনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি ওখানে এসেছিলেন। তাই তাকেসহ দীপ নামে একজন ব্যক্তিকে জড়িয়ে যে তথ্য মিনা বেগম সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেছেন তা শুধুই মিথ্যাচার ও হীন ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে।আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিথ্যা অপপ্রচার বন্ধসহ সত্য প্রকাশে প্রশাসনসহ সবার সুদৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!