1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
'শহীদের বদলা নেব বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে' এড.মতিউর রহমান আকন্দ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

‘শহীদের বদলা নেব বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে’ এড.মতিউর রহমান আকন্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,দুনিয়ায় কি পাবো সেটা বিবেচ্য বিষয় নয়।আমরা আশাকরি আখেরাতের আদালতে জামায়াতের প্রত্যেকটি কর্মী আল্লাহ রাব্বুল আলামীনকে বলবে আমরা তোমার দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম আমাদের কোন দোষ নেই।আল্লাহ রাব্বুল আলামীন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ।অতীতের কথা অনেক স্মৃতিময় এবং বেদনাময়।এই ময়দানে বক্তব্য রেখেছিলেন শহীদ কামারুজ্জামান,এই ময়দানের বক্তব্য রেখেছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা।এই ময়দানের বক্তব্য রেখেছিলেন ভাষা সৈনিক বিশ্ব রাজনীতির পুরোধা ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা অধ্যাপক গোলাম আযম।এই ময়দানের বক্তব্য রেখেছিলেন শায়খুল হাদীস মাওলানা আবুল কালাম মোঃ ইউসুফ,মাওলোনা আব্দুস সোবহান।বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ,মোফাসসেরে কোরআন,সারা দুনিয়ার কোটি কোটি মা নুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।শুক্রবার (১ নভেম্বর) ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা জামায়াতের রুকন সম্মেলনে নব-নিবর্বচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় রুকন সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,আমাদের কাছ থেকে আমাদের নেতৃবৃন্দকে কেড়ে নেয়া হয়েছে।কিন্তু ইসলামকে তারা কেড়ে নিতে পারেনাই।শহীদের বদলা নেব বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে, আল্লাহর বিধানের কায়েমের মাধ্যমে হয়। এই চেষ্টায় জামায়াতের প্রত্যেকটি কর্মী শাহাদাত বরণ করবে নতুবা আল্লাহ দ্বীন এখানে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।তিনি আরো বলেন,আমি শুধুমাত্র বিপ্লবের শেষ বানী উচ্চারণ করতে চাই।যারা পৃথিবীর কোন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় দুনিয়ার কোন শক্তি তাদের দমিয়ে রাখতে পারে না।আল্লাহর নবীকে পারে নাই,ইখয়ানুল মুসলেমীনকে পারে নাই।আলজেরিয়ায় ২ লক্ষ মানুষকে হত্যার করার পর পারে নাই।বাংলাদেশেও পারবে না ইনশাআল্লাহ। ২০২৫ সাল হবে জামায়াতে ইসলামীর বিজয়ের সাল। ২০২৫ সাল হবে বাংলাদেশের জমিনে ইসলামীকে বিজয়ী করার বৎসর ইনশাআল্লাহ।এডভোকেট মতিউর রহমান আকন্দ নব-নির্বাচিত আমীর হিসেবে মোঃ আব্দুল করিম কে শপথ পাঠ করান।রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী।ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে মু. কামরুল হাসান মিলন,সহ-সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী,জেলা কর্মপরিষদ সদস্য,সাংগঠনিক থানা শাখার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!