
কিশোরগঞ্জ প্রতিনিধি।
জাতীয় যুব দিবস উপলক্ষে সারাদেশ ব্যাপী কর্মসূচির আলোকে ১ নভেম্বর কিশোরগঞ্জ জেলা সদরের পুরাতন ষ্টেডিয়াম থেকে “দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ ” প্রতিপাদ্য নিয়ে এক বর্নাঢ্য র্যালী প্ল্যাকার্ড হাতে যুবরা শহর প্রদক্ষিণ করে।নরসুন্দা নদের কচুরীপানা পরিস্কারের জন্য ১ – ১৫ নভেম্বর পর্যন্ত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া খান। পরে বেলা সাড়ে এগারটায় যুব ভবন কিশোরগঞ্জের সভাকক্ষে ” মাদক সন্ত্রাস – জংগীবাদ বিরোধী ” জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার উপ- পরিচালক (অঃদাঃ) জেড এ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া খান।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম – সেবা) এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (কিশোরগঞ্জ সদর সার্কেল) মন্তোষ বিশ্বাস।বক্তব্য রাখেন সিভিল সার্জন কিশোরগঞ্জ এর প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (সদর) ডাঃ মোঃ নাজমুল করিম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম।যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন এর সন্চালনায় পবিত্র কোরআন থেকে অংশবিশেষ তেলাওয়াত করেন আর এসি প্রশিক্ষক মোঃ সেলিম মোস্তফা,গীতা পাঠ করেন সূপর্ণ দেবনাথ।এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মোঃ মামুন মিয়া, ফয়সাল প্রিন্স,জোবায়ের আলম,জেবা ও সফল আত্মকর্মী ও উদ্যোক্তা সোমা আক্তার,প্রশিক্ষিত ও সফল যুব সংগঠক মোঃ আশরাফুল পাঠান প্রমূখ।
জাতীয় যুব দিবসের উদ্ধোধনী শপথ বাক্য পাঠ করানো হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া খান এর নেতৃত্বে উপ পরিচালক জেড এ শাহাদাৎ হোসেন ৫ আগষ্ট স্বৈরাচারের পতন সহ বৈষম্য বিরোধী ছাত্র যুব জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় কে স্বরনীয় করে রাখতে ও যুব সমাজের পক্ষে দেশের সার্বিক কল্যান এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এ শপথ বাক্য পাঠ করেন।