1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে রতন হত্যার পর বাড়িঘরে হামলা উত্তপ্ত পরিস্থিতি ও পাল্টাপাল্টি মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে রতন হত্যার পর বাড়িঘরে হামলা উত্তপ্ত পরিস্থিতি ও পাল্টাপাল্টি মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার.

কিশোরগঞ্জের কটিয়াদীতে রতন হত্যাকে কেন্দ্র করে দু-পক্ষের পাল্টাপাল্টি মামলার পর এলাকাটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।এমতাবস্থায় প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে।জানা যায়,গত ১৩ সেপ্টেম্বর দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষের বলি হয়ে গুরুতর জখম হন এমকে বাশার রতন (৪২) নামের একজন।পরে আহতাবস্থায় প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রতন উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।ঘটনার পরদিন নিহতের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে সবুজ নামের একজনকে মূল আসামী এবং ৮ জনকে নামোল্লেখ করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেন৷ মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।তবে এরই মধ্যে বাঁধে বিপত্তি।হত্যামামলায় উল্লেখিত ৮ আসামীর বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও আসবাবপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। হত্যামামলার আসামীপক্ষের অভিযোগ ক্ষোভের বসে হত্যা হওয়া রতনের স্বজনেরা বিবাদী পক্ষের বাড়িঘর ভাংচুরের পর লুটপাট করেছে।সরেজমিনে দেখা যায়,ওই এলাকার ৭-৮ টি বাড়িঘর ভেঙে দিয়ে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।রাতের আঁধারে এসব বাড়িঘর থেকে মূল্যবান আসবাবপত্র লুটপাটের ঘটনাও ঘটেছে।একই সাথে সেসব ঘরের দরজা,জানালা,টিন,রড,এমনকি দেওয়াল থেকে ইট খুলে নেওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনার পর বিবাদী সবুজের স্ত্রী রাবেয়া আক্তার বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করতে গেলে পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন।এদিকে দুই পক্ষের সাথে কথা হলে আসামীপক্ষের লোকজন জানায়,হত্যার পর বাদী পক্ষের লোকজন তাদের ৮ টিকে বাড়ি ভাংচুর সহ লুটপাট করে।অন্যদিকে এসব ঘটনা অস্বীকার করে নিহত রতনের বড় ভাই ছিদ্দিকুর রহমান জানান,বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের সাথে তাদের কেউ জড়িত নয়। পরিস্থিতি উত্তপ্ত করতে তৃতীয় পক্ষের কেউ এসব ভাংচুর ও লুটপাট করেছে বলে ধারণা তাদের।এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,আমি যোগদানের পূর্বেই ঘটনাটি ঘটেছে।এবং এই ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!