1. admin@auchsangbad.com : admin :
দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দেশের বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -বিএমইউজে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ সহ তিন সাংবাদিকের নামে গায়েবি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এক বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।একইসাথে লক্ষীপুরের রামগঞ্জে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক),বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন), শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ) ও জাকির হোসেন সুমন (সমকাল) এর মুক্তি দাবি করে মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়েছে।অপরদিকে জাতীয় দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক ও প্রকাশক প্রবীর শিকদারের বিরুদ্ধে ফরিদপুর জেলায় মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত হয়রানী মুলক মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়।এদিকে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী,চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি,রাজশাহীসহ বিভিন্নস্থানে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিও সংহতি জানিয়েছে বিএমইউজে।বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য রাঙ্গামাটিতে গত ২০ সেপ্টেম্বর সংঘটিত পাহাড়ী-বাঙ্গালী হামলায় একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর সাধন চাকমা,ডেইলি স্টারের শান্তিময় চাকমার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়।আমরা সেই সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দাবী করছি।এছাড়াও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) সহ একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের উপর মিথ্যা হয়রানি ও আক্রোশ মূলক মামলার ঘটনায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ঘটনার তদন্তের পূর্বে গ্রেপ্তার হয়রানি বন্ধ করাসহ সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!