1. admin@auchsangbad.com : admin :
ছয় ঘন্টার মধ্যে ২ ডাকাতসহ স্বর্ণালংকার উদ্ধার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ছয় ঘন্টার মধ্যে ২ ডাকাতসহ স্বর্ণালংকার উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

সুৃমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
গফরগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতির ঘটনার ছয় ঘন্টার মধ্যে ২ ডাকাত গ্রেফতারসহ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার।ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার মশাখালী গ্রামের বাসিন্দা কানাডিয়ান প্রবাসী মতিউর রহমান সস্ত্রীক তাদের ব্যক্তিগত প্রাইভেটকারে গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে কিশোরগঞ্জের হাওর এলাকাসহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিভ্রমন করে বিকাল বেলায় গফরগাঁও থানার ঢালিবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারের গতি কমালে অকস্মাৎ অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত তাদেরকে দেশীয় অস্ত্র সহ আক্রমণ করে এবং অস্ত্রের মুখে তাদের ব্যবহৃত স্বর্ণের চেইন,ব্রেসলেট, আংটি,নগদ টাকা,একাধিক ক্রেডিট কার্ড ও কানাডিয়ান পাসপোর্ট ডাকাতি করে সাদা রংঙ্গের অন্য একটি প্রাইভেটকার যোগে ভালুকার দিকে পালিয়ে যায়।অভিযোগ পাওয়ার সাথে সাথে মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশ উক্ত ডাকাত দলকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করেন।ওসি বলেন,অতঃপর ঘটনার মাত্র ছয় ঘন্টার মধ্যে সন্ধ্যায় রাত ৬টার দিকে পাগলা থানা এলাকা থেকে ডাকাত দলের সদস্য এবং কানাডিয়ান দম্পতির ড্রাইভার মোঃ রিয়াদ খান (২৩)কে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে উক্ত সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে অপর ডাকাত মোঃ মুরাদ মিয়া (২৩)কে গ্রেফতার করা হয় এবং চক্রের অপর সদস্য শরীফ এর বাসায় ডাকাতির মালামাল রয়েছে মর্মে তথ্য দেয়।পরবর্তীতে শরীফের বাসায় অভিযান চালিয়ে রাত্র সাড়ে আটটার দিকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার সহ অন্যান্য সকল চোরাই মালামাল উদ্ধার করা করি।গ্রেফতারকৃতরা হচ্ছে- রিয়াদ খান (২৩) পাগলা থানা সোনাতলা গ্রামের বিল্লাল হোসেন এর ছেলে,মুরাদ মিয়া (২৩) পাগলা থানার মুখী মধ্যপাড়া গ্রামের লিটনের ছেলে।ডাকাতির ঘটনায় জড়িত আসামী শরিফ সোহেল মিয়া ও রিফাতদেরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ওসি আরো বলেন, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার (নম্বরঃ ঢাকা মেট্রো-গ-২৮-১২৪৭) স্বর্ণের হাতের চুড়ি ০১টি, স্বর্ণের ব্রেসলেট ০১টি, স্বর্ণের আংটি ০২টি, স্বর্ণের চেইন ০১টি, নগদ ৪৯,০০০/- টাকা, ০১টি সোনালী ব্যাংকের চেক বই, বিভিন্ন ব্যাংকের ০৬টি এটিএম কার্ড ও ৯।একটি ভ্যানেটি ব্যাগ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গফরগাঁও থানার মামলা নং-০৫, তারিখ-২৯/১০/২০২৪ ইং, ধারা-৩৯৫/৩৯৭/ ৪১২ পেনাল কোড রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!