1. admin@auchsangbad.com : admin :
চট্টগ্রাম নগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সেচ্ছাসেবক দলের ১জন বহিস্কার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চট্টগ্রাম নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেচ্ছাসেবক দলের ১জন বহিস্কার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন ও খুলশী থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।চট্টগ্রামে খুলশীতে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ,আহতের ঘটনায় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এলাকা আশপাশ অঞ্চল ও সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে।যা দলীয় হাই কমান্ডের নীতি-নৃত্যারফদের চোখে পড়ে।এরই ধারাবাহিকতায় বহিষ্কার করা হয়েছে অনাকাঙ্খিত ঘটনার সাথে জড়িতদের।

রোববার (২৭অক্টোবার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বকর রাজু স্বাক্ষরিত যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এর আগে শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে দুই পক্ষের ছয়জন আহত হন।

পুলিশ ও বিএনপি সূত্র বলছে,এলাকার চাঁদাবাজি,দখল ও আধিপত্য বিস্তারের জেরে খুলশী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীরা সংঘর্ষে জড়ায়।ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী।

এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান,বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।ঘটনা কেন ঘটেছে,কারা জড়িত,তা খতিয়ে দেখা হচ্ছে।তবে,বিষয়টি নিয়ে এখনোও এলাকায় উত্তেজনা বিরাজ করছে নিরাপত্তাহীনতায় আতংকে রয়েছে সাধারণ মানুষ।

উল্লেখ্য : চট্টগ্রামে খুলশী সেগুনবাগান এলাকায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষে এতে আহত হয়েছেন ৩জন।এক যুবককে কাপড় দিয়ে অস্ত্র ঢেকে মহড়া দিতে দেখা গেছে এ ঘটনায়।শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় ওয়ার্ড বিএনপি নেতা ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীদের মধ্যে এ এই সংঘর্ষের ঘটনা ঘটে।তবে এর আগে শুক্রবার রাতেও দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতরা হলেন,আরিফ,কাওসার ও ওয়াসি।আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদের মধ্যে কাওসার ফারুকের ছেলে এবং ওয়াসির তার অনুসারী। এছাড়া আরিফ শাহ আলমের অনুসারী বলে জানা গেছে।জানা গেছে, বিএনপি নেতা ফারুক ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলমের অনুসারীদের মধ্যে শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার রেশ ধরে আজ শনিবার বিকাল ৪টার দিকে আবারও দু’গ্রুপ মুখোমুখি হয়।আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় মাথাচাড়া দিয়ে ওঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।প্রত্যেকে এলাকার নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠে।এছাড়া একটি ভিডিও ফুটেজে এক যুবককে কাপড় মুড়িয়ে একটি অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। ওই যুবকের নাম রাজা বলে জানা গেছে।ফারুক ও শাহ আলম গ্রুপের মধ্যে সংঘর্ষে কাওসার,ওয়াসি ও আরিফ নামে তিন যুবক আহত হন।খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম বলেন,‘বিষয়টি আমি শুনেছি।আমার অনুসারী আরিফের ওপর হামলা করেছে ফারুকের লোকজন।’
ওয়ার্ড বিএনপি নেতা ফারুক এ বিষয়ে জানতে চাইলে
বলেন,‘আমার ছেলে কাওসারকে শাহ আলমের অনুসারী মুরগী সাগরসহ অন্যরা এলোপাথাড়ি কুপিয়েছে।তাকে চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!