1. admin@auchsangbad.com : admin :
হইলে এখনই,নইলে আর নয়-বিভাগীয় সমাবেশে ঐক্যমত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হইলে এখনই,নইলে আর নয়-বিভাগীয় সমাবেশে ঐক্যমত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার পঠিত

সুমন ভট্টাচার্য – স্টাফ রিপোর্টার

পেশাদারিত্ব নিশ্চিত করা,মেধার ভিত্তিতে সিভিল প্রশাসন গড়ে তোলা,জনগণের জন্য জনবান্ধব প্রশাসন প্রস্তুত করা, এমন অঙ্গীকারে একমত হন বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের ময়মনসিংহের বিভাগীয় কর্মকর্তারা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কর্তৃক আয়োজিত ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে তারা ঐক্যমত পোষণ করেন,হইলে এখনই,নইলে আর নয়।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিভাগীয় সমাবেশে সিভিল সার্ভিসের তিনশো এর অধিক ক্যাডার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলার সমন্বয়ক ডা. বদর উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে লাইভস্টক ক্যাডারের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. আহসান হাবিব,কৃষি ক্যাডারের কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী কৃষিবিদ কে.এম. বদরুল হক,শিক্ষা ক্যাডারের ড.মো.মফিজুর রহমান, লাইভস্টক ক্যাডারের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. মোহাম্মদ শাহাদত হোসেন, সমবায় ক্যাডারের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আশরাফুল ইসলাম,কৃষি ক্যাডারের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসিফ ইকবাল বক্তৃতা করেন।

অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা হতে আগত বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য,কৃষি,লাইভস্টক,শিক্ষা,সমবায়,পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ।

সমাবেশে বলা হয়,দক্ষ,প্রফেশনাল,আধুনিক ও সময়োপযোগী সেবা ব্যবস্থা চালু করে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’-এই ফরমুলায় জনপ্রশাসন তথা জনসেবা ব্যবস্থাপনা পুনর্গঠন করতে হবে।মেধাভিত্তিক,বৈষম্যহীন ও কোটামুক্ত সরকার ব্যবস্থা গড়ে তুলতে উপসচিব ও তদুর্ধো পদকে ক্যাডার বহির্ভূত পদ ঘোষণা করে সকল ক্যাডার থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে।অর্থাৎ ১৯৭৯ সালের সিনিয়র সার্ভিস পুল (এসএসপি) পদ্ধতি চালু করতে হবে।

অনুষ্ঠানে কর্মকর্তারা সকল ক্যাডারের মধ্যে পদোন্নতি, গ্রেড,প্রিভিলেজ,ওয়ারেন্ট অব প্রিসিডেন্ট ইত্যাদি বিষয়ে সমতার নীতি অবলম্বন করে সকল ক্যাডারের মধ্যে ব্যাচভিত্তিক পদোন্নতির দাবি করেন।আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন সংস্কার কমিশনে নতুন করে তিনজন সদস্য নেওয়া হলেও তারা বৃহত্তর সকল ক্যাডারের প্রতিনিধিত্ব দাবি করেন। কমিশনের অফিস সচিবালয়ে থাকায় কমিশন সদস্যদের সাথে যোগাযোগের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তা বাইরে স্থানান্তরের দাবি করেন কর্মকর্তারা। ‘জনপ্রশাসন’ শব্দ বাতিল করে ‘জনসেবা’ বা ‘জন ব্যবস্থাপনা অথবা উপযুক্ত শব্দ গ্রহণ করে সিভিল সার্ভিসকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠা করার দাবি করেন।জনপ্রশাসন সংস্কার কমিশনকে প্রত্যেক ক্যাডার থেকে সংস্কারের প্রস্তাব গ্রহণ করার দাবি করেন উপস্থিত কর্মকর্তাগণ।

২৩টি ক্যাডারে গ্রেড-১ পদে কোন কর্মকর্তা নেই।তথাকথিত ফিডারের নামে সকল ক্যাডারে পদোন্নতি আটকে রাখা হয়েছে।কিন্তু এমন অনেক কর্মকর্তা আছেন যাদের চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে এমন কি ৩০ বছরও হয়েছে।তাই ফিডার পূর্ণতার নামে কর্মকর্তার পদোন্নতি আটকে রাখার চক্রান্ত পরিহার করার আহ্বান জানান কর্মকর্তারা।

জানানো হয়,আন্তঃক্যাডার বৈষম্য পরিষদ দেশের ২৬টি ক্যাডারের মধ্যে ২৫টি ক্যাডারকে প্রতিনিধিত্ব করে। প্রায় ৬০ হাজার কর্মকর্তার মধ্যে ২৫টি ক্যাডারে প্রায় ৫৩ হাজার কর্মকর্তা চাকরি করে।দেশের উন্নয়ন,অগ্রগতি, জনসেবা,অবকাঠামো নির্মাণ,রাজস্ব আদায় এই ২৫টি ক্যাডারের মাধ্যমে সম্পন্ন হয়।তাই ২৫টি ক্যাডারকে পাশ কাটিয়ে জনপ্রশাসন সংস্কার সম্ভব নয়।সিভিল সার্ভিসে সকল বৈষম্য দূর করে জনকল্যাণমূখী সেবা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে তাই সকল ক্যাডারের সাথে মতবিনিময় করে সুপারিশ গ্রহণের জন্য কমিশন সদস্যদের প্রতি আহ্বান জানান উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!