1. admin@auchsangbad.com : admin :
দীর্ঘদিন পর যান চলাচলে খুলল কালুরঘাট সেতু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দীর্ঘদিন পর যান চলাচলে খুলল কালুরঘাট সেতু

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

এম আবু হেনা সাগর, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুর সংস্কার কাজের জন্য দীর্ঘ  সময় বন্ধ ছিল যানবাহন চলাচল।পুরনো এ সেতু ট্রেন ও যান চলাচলের জন্য মজবুত করে তোলা হয়। অবশেষে যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়ায় এপার ওপার পারাপারে যাত্রীদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় প্রধান প্রবেশমুখে কালুরঘাট সেতুর প্রজেক্ট ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে  যান চলাচলের জন্য অফিসিয়ালিভাবে খুলে দেওয়া হয়েছে।এই সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া,বোয়াল খালীর মানুষ নগরে যাতায়াত করেন।

সেতুটির সংস্কার কাজ চলায় নগরে যাতায়াতের জন্য দীর্ঘ প্রায় ১৪ মাস ব্যবহার করতে হয়েছে ফেরী। পোহাতে হলো ভোগান্তি আর দুর্ভোগ।সেতু দিয়ে যানচলাচল শুরু হওয়ায় দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে মনে করেন যাত্রীরা। বিভিন্ন ধরনের যান বাহনের চালকরা দীর্ঘসময় পর হলেও ব্যাপক উৎসাহ আর উদ্দিপনামুখর পরিবেশে তারা যানচলাচল শুরু করেছেন।

জসিম নামের মাহিন্দ্রা চালক জানান,বহুদিন পর আমরা (চালকরা) মুক্তি পেয়েছি।গাড়ী চলাচলের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সেতু কর্তৃপক্ষের প্রতি।কালুরঘাট সেতুর প্রজেক্ট ম্যানেজার মেহেদী হাসান জানান,রবিবার সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ৮ ফুটের উপরে গাড়ীগুলো চলতে পারবেনা, এর নিচে হলে যাওয়া যাবে সেতু দিয়ে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!