
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পশ্চিমপাড়া রয়েল কিং ক্লাবের উদ্দ্যােগে প্রথম সর্ট কিস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলাটি ২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মেহগনী বাগান মাঠ প্রাঙ্গণে কটিয়াদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ মতিন মোতালেবের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন কটিয়াদী বাজার বনিক সমিতির আহবায়ক মোঃ ইলিয়াছ আলী।
উদ্ধোধক ছিলেন কটিয়াদী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সলর আরিফুল হাসান,বিশেষ অতিথি কটিয়াদী প্রবাহ’ র সম্পাদক সাংবাদিক মোঃ নজরুল ইসলাম,অস্টালিয়া ডলার এ ডে প্রতিনিধি জুবায়ের মাসুম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন,বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত কুমার সাহা, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ হোসেন সাধু প্রমুখ।
খেলায় অংশ গ্রহন করেন চরিয়াকোনা একাদশ ক্রিকেট একাদশ,বনাম বীরনোয়াকান্দি দিলীপ লিপি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন পুরুস্কার এলইডি টিভি,রানার্স আপ পুরুস্কার অ্যান্ড্রয়েড অপু মোবাইল ম্যান অব দ্যা ম্যাচ টফি।খেলার ভাষ্যকার ও পরিচালনা করেন কটিয়াদী পম্চিমপাড়া রয়েল কিং ক্লাব সভাপতি শাহরিয়ার আদনাল রিপন,আমপিয়ার ফাহিম জাহিদ।বিজয়ী দল উদয়ন একাদশ।