1. admin@auchsangbad.com : admin :
রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক,সাধারণ সম্পাদক মোসারব - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক,সাধারণ সম্পাদক মোসারব

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩২৪ বার পঠিত

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী-রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

দীর্ঘ ১০ বছর পর নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার উপজেলা বিএনপির আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে।৩১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এছাহক আলী(মোটরসাইকেল প্রতীক)।তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এসএম আল-ফারুক জেমস (আনারস প্রতীক) পেয়েছেন ২২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৬৬ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসারব হোসেন (ফুটবল প্রতীক)।তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এমদাদুল ইসলাম (মোরগ প্রতীক) পেয়েছেন ৯১ ভোট।এছাড়া ৩৫৪ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাউল হক লিটন (গোলাপ ফুল প্রতীক) ও ২১০ ভোট পেয়ে ২নং সাংগঠনকি সম্পাদক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন (হাতী প্রতীক)।

সম্মেলনে বেলা ১১টা থেকে ব্যালট পেপারে শুরু হয় ভোটগ্রহণ।একটানা চলে বিকাল ৩টা পর্যন্ত।এ সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির মোট ৫৬৮ জন ভোটার।এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩৮জন।উপজেলা বিএনপির সদস্য মখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে ও সদস্য কাজী রবিউল ইসলাম এবং আব্দুল মজিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য লে: কর্ণেল (অবঃ) আব্দুল লতিফ খান।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা বিএনপি আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তার বক্তব্য দেন,জেলা বিএনপি সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ।বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিউল আযম রানা, জেলা বিএনপি সদস্য এসকেএম ইকবাল,জেলা বিএনপি সদস্য শ,ম আল কাফি তুহিন,জেলা বিএনপি সদস্য শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!