1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ঈদগাঁওতে সরকারী হাসপাতাল প্রতিষ্ঠার দাবী এলাকাবাসীর - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ঈদগাঁওতে সরকারী হাসপাতাল প্রতিষ্ঠার দাবী এলাকাবাসীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

এম আবু হেনা সাগর,ঈদগাঁও ( কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওতে আলাদা সরকারী হাসপাতাল নির্মানের দাবী এলাকাবাসীর।দীর্ঘদিন ধরে এলাকার বৃহৎ জনগোষ্ঠী জরুরী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কক্সবাজার সদর থেকে ৩৩ কিলোমিটার দূরে ঈদগাঁও উপজেলার লোকজন প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাবে বিশেষভাবে শিশু ও নিরাপদ মাতৃত্ব সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

জানা যায়,নবগঠিত ঈদগাঁও উপজেলার বিপুল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে ঈদগাঁওতে একটি  হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালে স্থানীয় পর্যায়ে যাচাই বাছাই করার পর সিএমএমইউ দশ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিবেদন দিয়েছিলেন বহুপূর্বে।দীর্ঘ সময় অতিবাহিত হলেও অদ্যবধি এই সংক্রান্ত ফাইলটি এখনো আলোর মুখ দেখেননি।

আরো জানা যায়,ঈদগাঁওতে পূর্ণাঙ্গ হাসপাতালে চাহিদা থাকা সত্বেও দীর্ঘদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র দিয়েই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। এতে স্বল্প সংখ্যক মানুষ প্রাথমিক চিকিৎসা সেবার আওতায় আসলেও বৃহৎ একটি অংশ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত।এছাড়াও ইসলামাবাদ, ইসলামপুর,জালালাবাদ,পোকখালী ও ঈদগাঁও ইউনিয়নের প্রায় লক্ষাধিক জনগোষ্ঠী সরকারী চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য কেন্দ্র কিংবা সদর হাসপাতালসহ নানান হাসপাতালে ছুটে যাচ্ছেন।উপজেলার আওতাধীন পাঁচ ইউনিয়ন ছাড়াও ঈদগড়,বাইশারী,খুটাখালী,রশিদনগর ইউনিয়নে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় হতদরিদ্র পরিবারে লোকজন চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন ঈদগাঁওতে।এরাও স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর শীল।এখানকার লোকজনের জটিল ও কঠিন রোগ হলেই পর্যাপ্ত সেবা দেয়ার মতো অভিজ্ঞ চিকিৎসক ও ওষুধপত্র না থাকায় জরুরী মুহুর্তে ঢাকা বা চট্টগ্রামে নিয়ে যেতে হয়।সুচিকিৎসা বা পযাপ্ত সেবা নিশ্চিত করণে ঈদগাঁওতে পূর্ণাঙ্গ সরকারী হাসপাতাল প্রতিষ্ঠা দাবী এলাকাবাসীরঈদগাঁও যুব ঐক্য পরিবারের সভাপতি এবং মিডওয়াইফারী রেহেনা আক্তার কাজল জানান, প্রসূতি মা-রোগীসহ অপরাপর রোগীদের কথা বিবেচনায় যদি ঈদগাঁওতে একটি হাসপাতাল করা হয়,তাহলে ভাল হত।অর্থ ও সময় সাশ্রয় হতো।

সচেতন লোকজনের মতে,হাসপাতালের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে হয়ত ঈদগাঁওবাসী একটি পূর্ণাঙ্গ সরকারী হাসপাতাল পেতে পারে।জনগুরুত্বপূর্ণ এলাকা বিধায় জনপ্রতিনিধিরা একটু আন্তরিক হলেই হাসপাতাল করা সম্ভব।চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা: কামরুল আজাদ জানান,উপজেলা সরকারি হাসপাতাল প্রক্রিয়াধীন। ১০জন ডাক্তারসহ ৪৭ জন জনবল অনুমোদিত হয়েছে। শীঘ্রই পাঁচ একর জায়গা অধিগ্রহণ করে ভবনের কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!