1. admin@auchsangbad.com : admin :
শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর (১৯) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।এর আগে পূর্বঘোষনা অনুযায়ি নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বরে জামায়েত হয় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।  সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিরা পলাতক থেকে নানাভাবে ষড়যন্ত্র করছে।অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক। অন্যথায় বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজপথে আরও কঠোর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবে।এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,শাহ শিব্বির আহম্মেদ ভুলু,এনামুল হক আকন্দ লিটন,বিএনপি নেতা রতন আকন্দ,রোকনুজ্জামান রোকন,তোফাজ্জল হোসেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু,জেলা কৃষক দলের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন জনি, মহাগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুজ্জামান চাঁন,দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা,মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন,উত্তর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ,জেলা তাতীদলের সভাপতি রুহুল আমিন,সাধারন সম্পাদক মুক্তার হোসেন, মহানগর জাসাসের সভাপতি সাইদুর রহমান রতন, সাধারন সম্পাদক তারেক সালাউদ্দিন,মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক,জেলা জাসাসের সভাপতি খন্দকার মহিউদ্দিন,মহানগরন শ্রমিকদলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল,সাধারন সম্পাদক আ: মান্নান,মহানগর মৎসজীবী দলের সদস্য সচিব আশিকুল হক প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!