1. admin@auchsangbad.com : admin :
ঈদগাঁওতে টিএন্ডটি পুকুর যেন ময়লা আবর্জনার ভাগাড় : স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ  - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুর যেন ময়লা আবর্জনার ভাগাড় : স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ 

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

দক্ষিণ চট্টলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও বাজারের গুরুত্ববহ আবাসিক এলাকায় অবস্থিত টিএন্ডটি পুকুর যেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে পড়ে।এতে সড়ক দিয়ে যাতায়াতকারী ও মুসল্লীরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট।ফলে একদিকে হচ্ছে পরিবেশ দূষণ,অপরদিকে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ।সরেজমিনে দেখা যায়,ঈদগাঁও বাজারের ময়লা আবর্জনা রাতের আঁধারে কতিপয় স্বার্থান্বেষী মহল বায়তুশ শরফ রাস্তার মাথাস্থ টিএন্ডটি অফিসের পুকুরে স্তুপ করে রাখে।এসব ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধের কারনে সড়ক দিয়ে দৈনিক শত শত পথচারী,সাধারণ জনগণ,ব্যবসায়ী,শিক্ষার্থীসহ মুসল্লীরা বিপাকে পড়ে।দীর্ঘসময় ধরে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে কোন উদ্যোগ না নেওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।এছাড়া রাতের অন্ধকারে বিভিন্ন শ্রেণীর মানুষ টিএন্ডটি পুকুরকে প্রস্রাব ও মল ত্যাগের নির্দিষ্ট স্থান হিসেবেও বেছে নিয়েছে।স্থানীয়রা জানান,রাতের অন্ধকারে একশ্রেণীর লোকজন ঈদগাঁও বাজারের যত্রতত্র-ময়লা আবর্জনা টিএন্ডটি পুকুরে ফেলে।এতে করে বাজারে আগত লোকজনদেরকে দুর্গন্ধ পোহাতে হচ্ছে।অথচ এই বাণিজ্যিক এলাকা থেকে সরকারের কোষাগারে বিশাল অঙ্কের রাজস্ব হিসাবে জমা হলেও গুরুত্বপূর্ণ পুকুরের প্রতি কারো সুদৃষ্টি না থাকায় এমন অবস্থার সৃষ্টি হওয়ায় সাধারণ জনগণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ আর দূর্গতি।সচেতন মহলের মতে,দীর্ঘকাল ধরে পুকুরটি ময়লা আবর্জনা আর অযত্নে অবহেলায় পড়ে হয়েছে।চলাচল সড়কের পাশে অবস্থিত পুকুর থেকে ময়লা আবর্জনা সরিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার প্রতি কর্তৃপক্ষের নিকট আহবান জানান।ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক দপ্তর সম্পাদক ছৈয়দ করিম জানান,কোন প্রকার উন্নয়নমূলক কার্যক্রম না থাকায় দীর্ঘ ৭/৮ বছর ধরে বাজারস্থ সরকারী টিএন্ডটি পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলে অযোগ্য করে রেখেছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি পুকুরটি সংস্কার করে সৌন্দর্য বৃদ্ধি করণ কিংবা উন্নয়নমুখী কিছু করার উদ্যোগ নিলে ভালো হত।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!