1. admin@auchsangbad.com : admin :
সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি'র হামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে পূর্ব শত্রুতা থেকে সাংবাদিক আবুল হাসেম ও তাঁর পিতার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।
সাংবাদিক আবুল হাসেম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের একজন গর্বিত সদস্য।হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।২০ অক্টোবর (রোববার) বেলা ৩:৪৫ ঘটিকায় সাংবাদিক আবুল হাসেমের নিজ বাসায়,বাঘা উপজেলার পাকুড়িয়ায় হামলার ঘটনা ঘটে।ঘটনা ও এজাহার সুত্রে জানা যায়, পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি শুকুর আলীর ছেলে সুমন আলীর নেতৃত্বে আজাহার আলী,সুজন আলীসহ মাদক ব্যবসায়ীরা সাংবাদিক হাসেমের পরিবারের উপর হামলা চালায়।হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক হাসেম ও তাঁর পিতা।হামলায় হাসেমের মাথায় ৫ টি ও তার পিতার মাথায় ১২ টি সিলাই পড়ে।বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে। এঘটনায় বাঘা থানায় এজাহার দায়ের করাও হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মাদক কারবারিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।তুচ্ছ ঘটনায় তাঁরা যাকে তাকে মারধর করেন।প্রকাশ্যে মাদক বিক্রি করেন।ঘটনায় প্রথমে কথা কাটাকাটি পর্যায়ে থাকলেও পরে হাসুয়া,হাতুড়িসহ অস্ত্রসজ্জিত মাদক কারবারিরা আবারও হামলা চালায়। হামলায় সাংবাদিক হাসেমের পিতার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করেন।এরপর সাংবাদিক হাসেম বাধা দিতে গেলে তাঁকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন,আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করেছি।এজাহার দায়ের হয়েছে,তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!