
তানভীর আহমেদ :-
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন সমাবেশে অনুষ্ঠিত।১৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার বড়চাপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে হাজী সুফিয়া শাহাবুদ্দিন মাস্টার ক্যাডেট মাদ্রাসা মাঠে ৯নং ওয়ার্ড জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়চাপা ইউনিয়নের আমির ডাক্তার শাহজাদা পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা উত্তর এর আমির মাওলানা ইকবাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বড়চাপা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি দেলোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন বাংলাদেশকে একটি আধুনিক আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকল ধর্মের, সকল শ্রেণীর পেশার মানুষের অধিকার সুনিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।