1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিক হত্যার আসামি তিন ঘন্টার মধ্যে গ্রেফতার  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাংবাদিক হত্যার আসামি তিন ঘন্টার মধ্যে গ্রেফতার 

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার

“ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার ৩৩ নং ওয়ার্ডের রঘুরামপুর টানপাড়া (বাইদ্দাখলা) এলাকায় পূর্ব-শত্রুতার জের ধরে সাংবাদিক স্বপন ভদ্র’র হত্যাকারীকে তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।ঘটে যাওয়া ১২/১০/২৪ সকালে নিজ বাড়ি ৩৩ নং ওয়ার্ডের রঘুরামপুর টানাপাড়া করম আলী মাঠ এলাকায় দৈনিক স্বজন পত্রিকার প্রাক্তন সাংবাদিক স্বপন ভদ্র (৭০)কে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক পালিয়ে যায়।সাংবাদিক স্বপন ভদ্র (৭০),করম আলী মাঠ রঘুরামপুর এলাকার মৃত নগেন্দ্র ভদ্রের ছেলে।

এ খবর পেয়ে এসপি আজিজুল ইসলাম ঘটনার স্থানে যান সেখানে কথা দিয়ে ছিলেন পরিবার এবং এলাকাবাসীর অল্প সময়ের মধ্য আসামীকে আটক করা হবে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করছি।যে কথা সেই কাজ পালিয়ে সাংবাদিককে হত্যা করে তিন ঘন্টাও পালিয়ে থাকতে পারেনি।চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র তিন ঘন্টার মধ্যে আসামী মোঃ সাগর (১৮)কে গৌরিপুর থানা পুলিশের সহযোগিতায় পাছার বাজার নানার বাড়ি এলাকার একটি বাড়ি থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি টীম আটক করে।গ্রেফতারকৃত আসামি,সাগর, গৌরিপুর উপজেলার পাছার বাজার এলাকার বাবুল হোসেন এর ছেলে।আসামি সাগর বর্তমানে রঘুরামপুর, টানাপাড়া,এলাকায় থাকতো।

এসপি আজিজুল ইসলাম প্রেস ব্রিফিং বলেন,নিহত স্বপন ভদ্র সাংবাদিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় রঘুরামপুর এলাকায় মাদকের প্রাদুর্ভাব সম্পর্কে পত্রিকায় লেখালেখি করলে আসামী সাগর তার প্রতি ক্ষুব্ধ হয় এবং বছরখানেক আগে স্বপন ভদ্র কে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আসামী নিজে একজন স্বভাবগত মাদকসেবী এবং খুচরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।এলাকায় বিভিন্ন অপকর্মের পাশাপাশি সে ফেসবুকে এবং মোবাইলে বিভিন্ন সময় স্বপন ভদ্রকে হুমকি প্রদান করেছে।এই পূর্ব-শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে।আরো তথ্য বের হবে এ হত্যা কান্ডের সাথে যারাই জড়িত কেউ ছাড় পাবে না।

ঘটনায় ব্যবহৃত ধাঁরালো দেশীয় অস্ত্র ‘দা’ ইতোমধ্যে উদ্ধার ও জব্দ করা হয়েছে।এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এই সংক্রান্তে পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম কোতোয়ালী থানায় একটি প্রেস ব্রিফিং করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!