1. admin@auchsangbad.com : admin :
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন সম্পন্ন  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন সম্পন্ন 

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০১ বার পঠিত

এম আবু হেনা সাগর,কক্সবাজার

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সম্মেলন ও দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা এবং” গণআকাঙ্খা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) জেলা কমিটির আহবায়ক নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সদস্য সচিব ওসমান গণি ইলি’র সঞ্চালনায় কক্সবাজার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. কামরুল ইসলাম।মূখ্য আলোচকের বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুর রশিদ শাইন।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব আবদুল মজিদ,সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম,সহকারী মহাসচিব মো. হাসান সরদার জুয়েল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবেদ আলী প্রমুখ।

জেলা কমিটির সদস্য জিয়াউর করিম আকাশ, শাহানাজ বেগম তানিয়া আক্তার,তামান্না,নাছিমা আক্তার,রানা মল্লিক,এ,কে সোহেল,শওকত আলম,হোসাইন সুমন,জাফর আলম,রতন দা,ইউসুফ আলী,আজিজুল রহমান রাজু,নাছির উদ্দিন পিন্টু,ইসমাইল লোকমান,এসময় চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন,সহ-সভাপতি শাহ মোহাম্মদ জাহেদ, সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ,রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ইমরান, মহেশখালী উপজেলা কমিটি’র সদস্য সচিব শাহাআলম, টেকনাফ কমিটির সভাপতি নুর হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কেন্দ্রীয়,বিভাগীয়,জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন,প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে।তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।বক্তারা আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করে তোলার আহবান জানান।

আলোচনা শেষে সম্মেলনের প্রধান অতিথি মহাসচিব কামরুল ইসলাম কক্সবাজার জেলার তিনটি পদে আংশিক কমিটি ঘোষণা করেন। এতে নুরুল আমিন হেলালীকে সভাপতি, ওসমান গণি ইলিকে সাধারণ সম্পাদক ও জিয়াউল করিম আকাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

পরে সম্মেলন থেকে গুরুতর অসুস্থ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক নেতা আলতাফ হোসেন চৌধুরীর জন্য মহান আল্লাহর দরবারে শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!