1. admin@auchsangbad.com : admin :
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন শাহনেওয়াজ শাহ্  - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন শাহনেওয়াজ শাহ্ 

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

মাফি মহিউদ্দিন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদকের জন্য রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্।জাতীয় পর্যায়ে এ পদকের শ্রেষ্ঠত্ব অর্জনে হাতছানি দিচ্ছে এ সহকারি শিক্ষককে।

শাহনেওয়াজ শাহ্ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা পর্যায়ে আবেদন করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন।পরে জেলা পর্যায়েও এ শিক্ষক শ্রেষ্ঠ সরকারি শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান উপলক্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়,ব্যক্তি,প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীর তালিকা প্রকাশ করেছে।সে তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।ওই তালিকায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্।

এখন শুধু জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হতে পারলেই প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর দেশ সেরা সহকারি শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জন করবে এ শিক্ষক।তাই জাতীয় পর্যায়ে এ পদকের শ্রেষ্ঠত্ব অর্জনে হাতছানি দিচ্ছে এ সহকারি শিক্ষককে।বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্ বলেন-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চেষ্টা করব দেশ সেরা সহকারি শিক্ষক নির্বাচিত হতে।প্রত্যাশা ও আত্মবিশ্বাস রয়েছে শ্রেষ্ঠত্ব অর্জনে।এজন্য কিশোরগঞ্জবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন এ শিক্ষক।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন-এটি কিশোরগঞ্জ উপজেলাবাসীর জন্য আনন্দ ও সুখবর।জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলে সেটি কিশোরগঞ্জবাসীর জন্য আরও গর্ব বয়ে আনবে বলে আমার প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!