1. admin@auchsangbad.com : admin :
গার্ডিয়ান লাইফ ২০২৩ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয় - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

গার্ডিয়ান লাইফ ২০২৩ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নিউজ ডেস্ক : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ এবং ১৫% স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের জন্য বর্ধিত শেয়ারমূল্য নিশ্চিত করার প্রত্যয়ে গার্ডিয়ান লাইফের এই ঘোষণা ব্যবসায়িক পারফরম্যান্সকে করেছে সর্বদা ত্বরান্বিত।এখানে উল্লেখ্য যে,প্রতিষ্ঠানটি কালানুক্রমে তার শেয়ারহোল্ডারদের মাঝে ২০২১ ও ২০২২ সালেও ১৫% নগদ লভ্যাংশ ও ২০১৯ সালে ৮৫% স্টক লভ্যাংশ বিতরণ করেছে।

এপেক্স,ব্র্যাক এবং স্কয়ারের যৌথ অর্থায়নে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স একটি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি, যা ২০১৩ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমস্ত আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি প্রদর্শন করে আসছে।ইতিমধ্যেই গার্ডিয়ান লাইফের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৪৬ কোটি টাকায়।আর গড় বার্ষিক বৃদ্ধির হারে (সিএজিআর) লাইফ ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫%, গ্রস প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ২১% ও মোট সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ২৬%। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) সম্প্রতি গার্ডিয়ান লাইফকে AA2 রেটিং প্রদান করেছে তাদের মজবুত আর্থিক স্থিতিশীলতার জন্য। দূরদর্শীতা, সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষনতা ও শ্রেষ্ঠত্বের দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে গার্ডিয়ান লাইফ অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। গার্ডিয়ান লাইফ দ্রুত বীমা দাবি নিষ্পত্তিতে পারদর্শিতার জন্যও সুপরিচিত।এ পর্যন্ত মোট পরিশোধিত বীমা দাবির পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকার ও বেশি।প্রতিষ্ঠানটির ক্লেইম পে-আউট রেশিও ৯৮%, এর মধ্যে ৯৫% বীমা দাবি মাত্র তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করে সময়োপযোগী ও নির্ভরযোগ্য সেবাপ্রদানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

১ কোটি ২০ লাখ মানুষকে ইতিমধ্যে জীবন বীমার আওতায় এনেছে গার্ডিয়ান লাইফ এবং ৪৫০ এরও বেশি প্রতিষ্ঠানকে বীমা সেবা প্রদান করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।এছাড়াও কোম্পানিটি একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে,যার মাধ্যেমে ৩৫০ টিরও বেশি হাসপাতালে তার গ্রাহকদের বিশেষ ছাড়ে সেবা প্রদান করে আসছে।গার্ডিয়ান লাইফের কৌশলগত দৃষ্টিভঙ্গি,বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং সুষ্ঠ প্রশাসন ও নির্ভরযোগ্য সেবায় রোল মডেল হয়ে উঠার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারনেই সাফল্যগুলি অর্জিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!