
নিউজ ডেস্কঃ-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা,হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে আটক করেছে র্যাব।রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেল র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়,তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে।যার দুটিতে তিনি ১ নম্বর ও দুটিতে ৩ নম্বর আসামি হিসেবে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আটক ব্যক্তিকে ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।