1. admin@auchsangbad.com : admin :
জরায়ুমুখ ক্যান্সার টিকাদান কর্মসূচি উপলক্ষ্যে মসিকের এডভোকেসি সভা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

জরায়ুমুখ ক্যান্সার টিকাদান কর্মসূচি উপলক্ষ্যে মসিকের এডভোকেসি সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

সুমন ভট্টাচার্য স্টাফ রিপোর্টার

জরায়ুমুখ কান্সার টিকাদান কর্মসূচি ২০২৪ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে আজ বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ টিকাদান কর্মসূচির আওতায় সিটি এলাকার ৩১৪ টি বিদ্যালয়ের ২৭ হাজার ৭২৪ জন ৫ম শ্রেণীর শিক্ষার্থী এবং ১০ থেকে ১৪ বছরবয়সী স্কুল বহির্ভূত ৮৫৭ জন কিশোরীকে এ টিকা প্রদান করা হবে।আগামী ২৪ অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হবে।১৮ কর্মদিবসব্যাপী এ ক্যাম্পেইনের প্রথম ১০ দিন স্কুল পর্যায়ে বিদ্যালয়সমূহে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি পর্যায়ে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।টিকা গ্রহণ করতে কিশোরীর জন্মনিবন্ধন নাম্বার দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

সভাপতির বক্তব্যে প্র্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ।এ টিকা প্রদান করা হলে তা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অধিক নিরাপত্তা প্রদান করবে।জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।

সভায় ময়মনসিংহের সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাইনউদ্দিন  খান, মসিক সচিব সুমনা আল মজিদ,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ,মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভাগ ও শাখা প্রধানগণ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, সিএমএইচ গাইনোকোলজিস্ট মেজর রুকাইয়া,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!