1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঢাক ও ঢোলের বাজার। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঢাক ও ঢোলের বাজার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

মোঃহারুন অর রশিদ-কটিয়াদী (কিশোরগঞ্জ)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে এবারও বসেছে ৫০২ বছরের ঐতিহ্যবাহী দেশের একমাত্র ঢাকের হাট। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই হাট চলবে বুধবার দিন পর্যন্ত।ঢাক ছাড়াও ঢোল,ড্রাম,বাঁশি,সানাই,মন্দিরা,কাঁসি,ঝনঝনিসহ বাহারি বাদ্যযন্ত্র নিয়ে বাদ্যকর আসেন এই হাটে।একসঙ্গে নানা বাদ্যের সন্মিলিত শব্দে ভিন্ন রকম উৎসবের আবহ তৈরি হয়েছে কটিয়াদীর পুরাতনবাজার এলাকায়।

জনশ্রুতি আছে,ষোড়শ শতাব্দীর প্রথমভাগে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রসাদে দুর্গাপূজার আয়োজন করেন।উপজেলার চারিপাড়া গ্রামে ছিল ওই রাজার প্রসাদ।রাজা সেরা ঢাকির সন্ধান করতে গিয়ে বিক্রমপুর পরগনার (বর্তমান মুন্সিগঞ্জ) ঢাকিদের আমন্ত্রণ জানান। সেই সময় নৌপথে অসংখ্য ঢাকি ও বাদকরা আসেন এখানে।তারপর রাজা নিজে সবার বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে।সেই থেকেই প্রচলন এই ঢাকের হাটের।

ঢাকের বাজনা ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ।মহাষষ্ঠী থেকে বিসর্জন সবক্ষেত্রেই চাই ঢাকের আওয়াজ।তাই পূজার সময় ঢাকঢোলের কদর বাড়ে।এ সময় মুন্সিগঞ্জ,ঢাকা, গাজীপুর,নরসিংদী,সিলেট,কুমিল্লা,সুনামগঞ্জ,হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকিরা আসেন এই হাটে। তাদেরকে নিতে দেশের নানা প্রান্ত থেকে পূজার আয়োজকরা আসেন এই হাটে।

সোমবার সকালে এ হাটে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকি ও পূজা আয়োজকদের ভিড়ে জমে উঠেছে ঢাকের হাট। এবার হাটে একটি ঢাক ১৫ থেকে ২৫ হাজার টাকা, ঢোল ১০ থেকে ১৫ হাজার টাকা, ব্যান্ডপার্টি প্রকারভেদে ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় পর্যন্ত বায়না হচ্ছে।কথা হয় বিক্রমপুর থেকে আসা যাদব চন্দ্র দাস, স্বপন চন্দ্র দাস, দিলীপ চন্দ্র দাস,অনুপ কমল চন্দ্র দাস,নীল চন্দ্র দাস কয়েকজন ঢাকির সাথে।তারা জানান,এবার পূজার আয়োজন বেশি।এ কারণে ভালো বায়না প্রত্যাশা করছেন তারা।তবে হাটে আসা বাদকদের থাকা-খাওয়া,রাত্রিযাপন ব্যবস্থা অপ্রতুল বলেও জানান তারা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও ঢাকের হাট পরিচালনা কমিটির সদস্য বেণী মাধব ঘোষ বলেন, এ হাটের ইতিহাস শত শত বছরের পুরানো।এখানে আসা ঢাকি ও যারা বায়না করতে আসে তাদের সার্বিক সহযোগিতা করে থাকি।কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু ধ্রুব রঞ্জন দাস বলেন, ঐতিহ্যবাহী এই ঢাকের হাটটি এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে গেছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন,ঐতিহ্যবাহী এ ঢাকের হাটটি এই এলাকায় সকল প্রকার মানুষের মধ্যে উৎসবে পরিণত হয়।ঢাকিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!