1. admin@auchsangbad.com : admin :
এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকসভা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকসভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে এনটিভির বার্তা সম্পাদক ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন’র মৃত্যুতে এক আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠিত হয়েছে।০৪সেপ্টেম্বর(২০২৪),শুক্রবার সকাল ৯ঘটিকায় কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ও ভোরের আলো সাহিত্য আসরের সহযোগিতায় এই সভাটি অনুষ্ঠিত হয়।ভোরের আলোর সিনিয়র সহসভাপতি বিশিষ্ট কবি ও ব্যাংকার মোতাহের হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।
জাতীয় সাংবাদিক সংস্থা (নূর ইসলাম)-কিশোরগঞ্জ জেলা ইউনিট এর সভাপতি সাংবাদিক শফিক কবীরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি নিউনেশন পত্রিকার স্টাফ ও সিনিয়র সাংবাদিক আলম সারওয়ার টিটু।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ মতিন আকন্দ,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা,বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন,বিশিষ্ট তথ্য সংগ্রাহক ও ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আমিনুল হক সাদী, দৈনিক মানবকন্ঠ পত্রিকার করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব,দৈনিক সংবাদচিত্র পত্রিকার সিনিয়র স্টাফ সাংবাদিক মোঃ মাহফুজুল হক খান (জিকু), অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ মনজুরুল হক,কালের নতুন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ভোরের আলোর সাংগঠনিক সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল,আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক তরুণ কবি হিরন আকন্দ,কবি মাহফুজুর রহমান,জাতীয় বাউল সমিতির সদস্য বিশিষ্ট শিল্পী মো: কবির হোসেন,ইসলামী চিন্তক,কবি ও লেখক মোঃ মাহদী হাসান,ইসলামী গজল পরিবেশক ইব্রাহীম খলিল,কবি ও আলোচক মোঃ আজহারুল ইসলাম,মোঃ জনি মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক খোঁজ-খবর নেন দাঁতের ডাক্তার মোঃ হিরা মিয়া।সভায় সীমান্ত খোকনের ওপর আলোচনা, দেশপ্রেমের গান,ইসলামী সংগীত এবং হৃদয়গ্রাহী মোনাজাতে প্রানবন্ত হয়ে ওঠে এ শোক সভাটি।আলোচকরা প্রয়াত সীমান্ত খোকনকে কিশোরগঞ্জের গর্বিত সন্তান বলে আখ্যায়িত করেন।তার মৃত্যুতে একজন প্রথিতযশা সাংবাদিক হারালো বলে অভিমত ব্যক্ত করেন। একটি রহস্যজনক মৃত্যুতে সবাই যেন হত-বিহ্বল,শোকে মুহ্যমান।আলোচকরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।সভা শেষে সমাপ্ত ভাষনে কবি মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী অনুষ্ঠানে আসার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!