1. admin@auchsangbad.com : admin :
দেহ মন ও আত্মার সমন্বিত ভারসাম্যপূর্ণ উন্নতিই শিক্ষা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দেহ মন ও আত্মার সমন্বিত ভারসাম্যপূর্ণ উন্নতিই শিক্ষা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।পরিবর্তিত বাংলাদেশে শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে।এজন্য শিশুদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে।আর এজন্য এখন একটা শিশুর একমাত্র কাজ হওয়া উচিৎ পড়া,পড়া এবং পড়া।আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উৎযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দীন।বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, সিভিল সার্জনের পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের অষ্টম শ্রেণি,বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি এবং গভ. ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী।শুরুতে জেলা প্রশাসক মুফিদুল আলম এর উপস্থিতিতে বেলুন উড্ডয়ন করে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।এরপর আলোচনায় সভাপতি বলেন, ইউনেস্কোর এক জরীপে দেখা যায় বিশ্বে শিশুরা নানাভাবে বঞ্চিত। ৭৬ শতাংশ শিশু অবহেলিত, ১০ শতাংশ শারীরিক ও মানসিক অবহেলা, ৭ শতাংশ শিশুশ্রম এবং ৫১শতাংশ বাল্যবিবাহের শিকার। এটা অশনিসংকেত।

সিভিল সার্জন প্রতিনিধি বলেন,শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য পরিমিত পুষ্টি সরবরাহ,আয়রন ও ফোলিক এসিড গ্রহণ জরুরি।এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা শিশুদের ৯০শতাংশ রোগবালাই থেকে রক্ষা করে।শিশু বিষয়ক কর্মকর্তা বলেন,শিশুরা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। বর্তমানে ময়মনসিংহে কোনো শিশুপার্ক নেই। একক পরিবার শিশুদের জন্য হুমকিস্বরূপ।কারণ,মা-বাবার কর্মব্যস্ততায় কাজের বুয়া ও আত্মীয় স্বজনের মাধ্যমে বেড়ে উঠা শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।

সহকারী পুলিশ সুপার বলেন,তোমরা শিশুরা এখন সুবর্ণ সময় পার করছো,সময়টা নষ্ট করো না।তোমাদের বয়সটা এমন যে চাইলেই যে কেউ বিপদগামী হয়ে যেতে পারে। এখান থেকে মুক্ত থাকো,মা-বাবার কথামতো চলো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন,দেহ,মন ও আত্মার সমন্বিত ভারসাম্যপূর্ন উন্নতির নামই শিক্ষা।শুধু একাডেমিক বই পড়লেই চলবে না,পাশাপাশি নন-একাডেমিক বই,ভ্রমণ করা,বিতর্ক,গান,কবিতা শিখতে হবে।ভালো বই পড়া,ভালো মানুষের সাথে মেশা,ভালো বন্ধু-বান্ধব,ভালো আত্নীয়-স্বজন তোমার জীবন ও মনকে উন্নতিতে সহায়তা করে।কোনো মানুষ যতক্ষণ না পর্যন্ত তার নফসকে পরিশুদ্ধ করবে,ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষ হতে পারবে না।এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন-উত্তরের মাধ্যমে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড, অভ্যাস ও ভালো দিকগুলোর সংক্ষিপ্ত জরীপ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!