1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ শরীফাবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জ শরীফাবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রািতনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের শরীফাবাদ স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের অনিয়ম,দূণীর্তি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,প্রতিষ্ঠানের প্রধান (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র অনুযায়ী অবৈধ ভাবে জোর পূর্বক দায়িত্বে আছেন।শিক্ষা মন্ত্রনালয়ের স্বারক নং ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০১.২০২১.৫১ এর (খ) তফশিলে বলা হয় যে,প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলে সহকারী প্রধান শিক্ষককে (গ্রেড-৮) প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকের দায়িত্বভার অর্পন করা যাবে না। প্রতিষ্ঠানে কর্মরত জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপকদের (গ্রেড-৬) মধ্য থেকে জ্যেষ্ঠতম জ্যেষ্ঠ প্রভাষক/জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপককে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতে হবে।কিন্তু আব্দুল মতিন মন্ত্রনালয়ের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখল করে আছেন।তিনি জোর পূর্বক ভাবে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানের কর্মরত অফিস সহকারী আজহারুল ইসলামকে প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের হিসেবে না জানিয়ে অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক দুলাল মিয়া ও তার পছন্দের স্কুল পরিচালনা কমিটির সদস্যদের ম্যানেজ করে এবং তাদের যোগসাজশে ভূয়া বিল ভাউচার তৈরী করে দীর্ঘদিন থেকে অনিয়ম ও দূর্নীতি করে আসছেন।যাহা বিধি বর্হিভূর্ত ও অবৈধ।তিনি গত ২৯ ডিসেম্বর ২০১৫ সালে সহকারী শিক্ষক পদ থেকে লিখিত ভাবে ইস্তফা দিলেও অধ্যাবধি সহকারী শিক্ষকের বেতনাদী উত্তোলন করে আসছেন।যাহা সম্পূর্ণ রূপে অবৈধ বলে জানা গেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ইস্তফা দিয়ে পরের দিন ৩০ ডিসেম্বর সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করলেও তার অবৈধ বিএড সনদের কারণে শিক্ষা মন্ত্রনালয় তার বেতনাদী প্রদান করতে অপারগতা প্রকাশ করেন।অবৈধ বিএড সনদ বিষয়ে উচ্চ আদালতে তাহার একটি মামলা চলমান থাকার পরেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিনের সরকারী কোষাগার থেকে বেতনাদী উত্তোলন সম্পূর্ণ ভাবে বিধি বহিঃভুর্ত।তার বিএড সনদের বিষয়ে গ্রহন যোগ্যতা না থাকায় তিনি পরবতর্ীতে ২০২১ ইং শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী হিসাবে নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রী অর্জন করেন।এ ক্ষেত্রে তিনি স্কুল ও কলেজ কর্তৃপক্ষের কোন লিখিত অনুমতি নেন নি।বরং তিনি নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত দেখিয়ে বেতনাদী উত্তোলন করেন।বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হলেও এখনো বহাল তবিয়তে আছেন ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ (০১৭২২৯৬২০২০) আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল বিষয় অস্বীকার করেন।ওই স্কুল ও কলেজ শাখার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।তদন্ত চলছে,সত্যতা পেলে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!