1. admin@auchsangbad.com : admin :
বিএনপিকে নুরের হুঁশিয়ারি না হলে বিকল্প জোটে নির্বাচন। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বিএনপিকে নুরের হুঁশিয়ারি না হলে বিকল্প জোটে নির্বাচন।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া-পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বিএনপির সঙ্গে সমঝোতা না হলে বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নুর।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণঅধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।নুরুল হক নুর বলেন,বিএনপি যদি উপলব্ধি করে,গত দেড় দশক যারা আন্দোলন করেছে,রক্ত দিয়েছে,তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সঙ্গে জোট ও রাজনৈতিক সমঝোতা সম্ভব হবে।তিনি সতর্ক করে বলেন,অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।তিনি বলেন,সংসদকে কার্যকর করতে এবং জনগণের প্রতিটি ভোটকে মূল্যায়ন করতে হলে প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে,তাদের সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকতে হবে।বিগত ৫৩ বছরে আমরা দেখেছি একক দল ক্ষমতায় গেলে কীভাবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। আমরা আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না বলে তিনি যোগ করেন।গণঅধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তির কথা উল্লেখ করে তিনি জানান,বিএনপিসহ ৪২টি দল আন্দোলনে অংশগ্রহণ করেছে।তবে তিনি বিএনপির নেতাকর্মীদের সাম্প্রতিক আচরণে হতাশা প্রকাশ করেন।অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ (জিওপি) এর পটুয়াখালী জেলা ও উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।থানা রোডস্থ গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,র‌্যালী ও নবগঠিত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলার গণ,যুব, ছাত্র, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।উপজেলা গণঅধিকার পরিষদের,সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি,জেলা যুব অধিকার পরিষদের সাবেক কার্যকরী সদস্য,সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম,জেলা যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি,জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক,জেলা শ্রমিক অধিকার পরিষদের জেলা যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক, কলেজ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক,শ্ৰমিক অধিকার পৱিষদ,গণঅধিকার পরিষদের নেতা সদস্য, বক্তারা গণতন্ত্র,নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার, ন্যায় বিচার ও স্বচ্ছতার সাথে জাতীয় স্বার্থ রক্ষার্থে কাজ করার অঙ্গীকার করেন।পটুয়াখালী পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী উপস্থিত হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!