1. admin@auchsangbad.com : admin :
মান্দায় অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

মান্দায় অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার:

নওগাঁর মান্দায় অবৈধ নিয়োগে ২৪ বছর ধরে চাকরি করছেন মান্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ রমজান আলী সাকিদার।দফায় দফায় তদন্তে এর সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি।এবিষয়ে ব্যবস্থা নিতে একাধিকবার পত্রও দিয়েছে সংশ্লিস্ট অধিদপ্তর।কিন্তু অজ্ঞাত কারণে অধ্যক্ষ রমজান আলী সাকিদারের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি কলেজ পরিচালনা কমিটি।বন্ধ করা হয়নি অধ্যক্ষের সরকারি বেতনভাতার অংশের টাকাও।

এ অবস্থায় কলেজ পরিচালনা কমিটির গড়িমসি ও টালবাহানায় দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক,শিক্ষার্থীসহ অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক বজলুর রশিদ, ট্রেড ইন্সট্রাক্টর আশরাফ আলী,শিক্ষার্থী অভিভাবক আফজাল হোসেন,নৈশপ্রহরী আব্দুল আজিজ,এমএলএসএস একরামুল হক প্রমুখ।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে,অধ্যক্ষ রমজান আলী সাকিদার ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জয়পুরহাট জেলার মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে চাকরিতে যোগদান করেন। ৯৫ সালের ১ মে তিনি ওই কলেজে এমপিওভূক্ত হন।সেখানে চাকরিরত অবস্থায় ১৯৯৮ সালে তিনি মান্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান খোলেন।এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগ কমিটির ৯৮ সালের ৭ অক্টোবর ও ৯৯ সালের ৩০ ডিসেম্বর নিয়োগ অনুমোদন সভায় অধ্যক্ষ হিসেবে তিনি নিজেই সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। এরপর ২০০০ সালের ৩ জানুয়ারি তিনি এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।এ সময় তাঁর ১০ বছরের চাকরির অভিজ্ঞতাও ছিল না।

এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ২০০৯ সালের ১ আগস্ট এবং হাইকোর্টে রিটের প্রেক্ষিতে ২০২৩ সালের ১৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর দুই দফা তদন্ত করে।এসব তদন্তে অধ্যক্ষ রমজান আলীর অবৈধ নিয়োগের বিষয়ে সত্যতা পাওয়া গেলেও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এবিষয়ে জানতে অধ্যক্ষ রমজান আলী সাকিদারের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও লায়লা আঞ্জুমান বানুর মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!