1. admin@auchsangbad.com : admin :
বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের নতুন কমিটি গঠন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ঘোষক-ঘোষিকাদের সংগঠন রেডিও অ্যানাউন্সারস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমাকে সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এবং টিটিএনের প্রধান নির্বাহী তৌফিকুল ইসলাম লিপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মঙ্গলবার বিকালে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট আবু হায়দার ওসমানী।সভায় সর্ব সম্মতিক্রমে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি- সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্যদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন,নির্বাহী সভাপতি দীপক বড়ুয়া, সহ-সভাপতি রুহুল আমিন,সহ সাধারণ সম্পাদক অধ্যাপক জোৎস্না ইয়াসমিন,সাংগঠনিক সম্পাদক তাপস বড়ুয়া,অর্থ সম্পাদক সুমি দাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন এবং কার্যকরী সদস্য যথাক্রমে সাংবাদিক সুনীল বড়ুয়া,সাংবাদিক শহীদুল ইসলাম, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া,এডভোকেট প্রতিভা দাশ ও তানজিন সিদ্দিকা মুনিয়া।

সভার প্রথম পর্বে বিদায়ী সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া ও বিদায়ী সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম নতুন কমিটি গঠনের আহবান জানান এবং নির্বাচিত কমিটির সদস্যদের পাশে থেকে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বেতারে নতুন তালিকাভুক্ত ঘোষক ঘোষিকাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার সিদ্বান্ত এবং অনতিবিলম্বে সদস্য ফরম পূরণ করে সদস্যপদ দেওয়ার সিদ্বান্ত গ্রহন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এডভোকেট আবু হায়দার ওসমানী বলেন, রেডিও’র মাধ্যমে প্রান্তিক জনগোষ্টির কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানোর গুরুদায়িত্ব পালন করেন ঘোষক-ঘোষিকারা।সংকটে- সম্ভাবনায় ঘোষক ঘোষিকারা বেতারের মাধ্যমে রাস্ট্রীয় দায়িত্ব পালন করেন।এ সময় তিনি ঘোষক-ঘোষিকাদের মান উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার তাগিদ দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান ঘোষক নাজমুল করিম জুয়েল, অধ্যাপক সিরাজুল হক সিরাজ,অধ্যাপক নীলোৎপল বড়ুয়া,অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা, জয়নাল আবেদীন, মোহাম্মদ রুহুল আমিন,এডভোকেট প্রতিভা দাশ,শামীম আক্তার,তাপস বড়ুয়া,দীপক বড়ুয়া, তানজিন সিদ্দিকা মুনিয়া,তৌফিকুল ইসলাম লিপু, অধ্যাপক জোৎস্না ইয়াসমিন ও সুমি দাশ বক্তব্য দেন।সভা শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!