1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল নার্স থাকেন বিদেশে, চাকরি বহাল দেশে \ বেতন তুলেন মাস শেষে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল নার্স থাকেন বিদেশে, চাকরি বহাল দেশে \ বেতন তুলেন মাস শেষে

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ মিজানুর রহমান-ভ্রাম্যমান প্রতিনিধি

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স ছুটি না নিয়ে বিদেশ চলে গেছেন। মাসের পর মাস ধরে হাসপাতালে অনুপস্থি’ত। তার হাজিরা খাতায় উপস্থিতিও নেই। এরপরও তার চাকরি বহাল ও বেতন চালু রয়েছে। নিয়ম অনুযায়ী কোন কর্মদিবসে অনুপস্থিত থাকলেই ব্যবস্থা গ্রহণের কথা কর্তৃপক্ষের। কিন্তু মাসের পর মাস তারা কর্মস্থলে না এলেও রহস্যজনক কারণে তার চাকরী বহাল এবং বেতন চালু রেখেছেন মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। কর্মস্থলে হাজির না হলেও চাকরিতেও বেতন ভোগ করা নার্স হলেন রুবিয়া আক্তার (সিনিয়র স্টাফ নার্স), যার ইউনিক আইডি ২০২০০৫৪২৪৮১।হাসপাতালে অনুসন্ধানে দেখা গেছে, গত এক বছরেরও অধিক সময় ধরে তিনি বিনা অনুমুতিতে কর্মস্থলে লাগাতার অনুপস্থি’ত রয়েছেন। পারিবারিক দিক দিয়ে খবর নিয়ে জানা গেছে তিনি বিদেশ চলে গেছেন। তবে গোপন সূত্রে জানা যায়, প্রতি মাসের বেতন-ভাতার টাকা তার এ্যাকাউন্ট থেকে ঠিকই তুলেছেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, রুবিয়া আক্তার ছুটি নিয়ে যাননি। কিন্তু গত এক বছর ধরে কর্মস্থলে আসেননি। কেন আসেন না জানি না। তবে খাতায় তো অনুপস্থি’ত দেখানো হয়। তারপরও কিভাবে সে বেতনভাতা উত্তোলন করেন আমার জানা নেই।কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতাল কলেজের নার্সিং সুপারিনটেনডেন্ট ফারজানা আহমেদ বলেন, আমার জানা মতে সে গত এক বছর ধরেই অনুপস্থি’ত রয়েছেন। তবে কোথায় আছেন আমার জানা নেই। তবে তিনি আরও জানান যে, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে অন্য একটি সূত্র জানায় এখনো নার্সিং ডিজি মহোদয়কে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানানোর কোন উদ্দ্যোগ নেননি।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, কারো অনুপস্থি’তিতে বেতন হওয়ার কথা নয়। তারপরও তারা যদি বেতন তুলে থাকেন তাহলে ক্ষমতার অপব্যবহার। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো। তিনি আরো বলেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ৩৩৩ জন নার্স রয়েছেন। প্রত্যেকের খবর নেয়া তো সম্ভব নয়।
এদিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে হাসপাতালে কর্মরত তার সহকর্মীরা জানান, সে বিদেশে অবস্থান করছেন। গত এক বছরেরও অধিক সময় ধরে আমরা তাকে হাসপাতালে দেখি নাই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!