1. admin@auchsangbad.com : admin :
ইটনার ছিলনী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুমের অপসারণের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ইটনার ছিলনী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুমের অপসারণের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় ছিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান মাসুমের পদত্যাগ ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালনসহ স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (২৮ আগষ্ট) সকালে ইটনা উপজেলার এলংজুড়ী ইউনিয়নের ছিলনী গ্রামে বিপুল সংখ্যক ছাত্র-জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল”মাসুম মাষ্টারের পদত্যাগ এবং অপসারনের করতে হবে করতে হবে” রাজনীতিবিদ শিক্ষকের অপসারণ দাবি করে” শ্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে সমবেত হয়।

এ সময় আন্দোলনকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম তপন ঠাকুর কে সহকারী শিক্ষক মাসুমের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে অবহিত করেন।আন্দোলনকারীরা বলেন তিনি এই বিদ্যালয়ের যোগদান করার পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে যান।দলীয় বিভিন্ন সভা সমাবেশে স্কুল ফাঁকি দিয়ে স্বশরীরে উপস্থিত থেকে দলীয় প্রভাব খাটিয়ে শান্তি প্রিয় ছিলনী গ্রামবাসীকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে হামলা মামলা করিয়ে সর্বশান্ত করেছেন।

আওয়ামীলীগের দলীয় রাজনীতির প্রভাবে বিদ্যালয়ের পুরাতন আসবাবপত্র বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাত করেছেন বলেও অভিযোগ রয়েছে।এ ব্যাপারে ২০২২ সালে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি অভিযোগ দেওয়া হয়েছিল।এ সময় উপস্থিত ইমতিয়াজ আহমেদ এপল,তাজিল মিয়া,মুজিবুর মিয়া,কাজল মিয়া,বেলায়েত মিয়া,জনিক মিয়া,সমন্বয়ক আফজাল হোসেন শান্ত প্রমুখ।

ছিলনী গ্রামের নিরপেক্ষ কয়েকজন মুরুব্বি নাম প্রকাশে অনিচ্ছুক জানান,তার অহংকার আর রাজনীতির কারণে গ্রামের অনেক নিরীহ মানুষ বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছে।অনেককে মিথ্যা মামলায় জড়িয়েছে।তবুও আমাদের গ্রামের সন্তান হিসেবে চাকুরী চলে যাক এটা আমরা চাইনা।এখানে চাকুরী করুক এটাও চাই না। সার্বিক শান্তুি শৃঙ্খলা রক্ষায় অনতি বিলম্বে দূরে কোথাও বদলী করা হওক।এতে গ্রামের শান্তিও থাকবে ওর চাকুরীও থাকবে বলে দাবি তাদের।

পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপি গ্রহণ করে শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম বলেন এ ব্যাপারে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আগামী ১ সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!