1. admin@auchsangbad.com : admin :
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড!! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড!!

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাশেদ কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকানের এক কর্মচারিকে অপহরনের পর হত্যা ও অর্থলুটের অপরাধে চারজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।একই সাথে প্রক্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।এছাড়া অপহরনের অপরাধে প্রত্যককে ৭ বছরের বিনাশ্রম কারাদন্ড ১০ হাজার টাকার অর্দন্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এরায় প্রদান করেন।জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও পেশকার মনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল,ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ সেখের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন।আসামীরা পলাতক রয়েছেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোড়ের আলাউদ্দিন স্টোরের কর্মচারি শামিম সেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য জেলার উল্লাপাড়ায় যান।পরে রাত ১০ টা অবধি তার সাথে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও এরপর থেকে ‍তার খোজ পাওয়া যাচ্ছিল না।পরদিন উল্লাপাড়া উপজেলার রড়হড় দক্ষিনপাড়া থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ।পরে এ বিষয়ে শামিমের বাবা শামসুল হক উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, মো. রবিন, মো. নাহিদ ও মো. রিপনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।মামলার তদন্ত শেষে পুলিশ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।মামলা চলাকালে আদালত ১৪ জনের স্বাক্ষ্য গ্রহন করেন।সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ আদালত চার আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।আসামী রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পি পি আব্দুর রহমান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. মো. রবিউল আলম শেখ ও স্টেট ডিফেন্স পক্ষে এ্যাড. মো. গোলাম হায়দার।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!