1. admin@auchsangbad.com : admin :
রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুবীর দাস-নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপি’র পার্টি অফিসে (দলীয় কার্যালয়ে) অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আওয়ামীলীগের ৫৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোসারব হোসেন বাদি হয়ে রবিবার (২৫ আগস্ট)রাতে রাণীনগর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।বিষয়টি সোমবার ২৬ আগষ্ট বিকালে মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. মেহেদী মাসুদ।

ওসি মেহেদী মাসুদ বলেন,বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।শনিবার ২৪ আগষ্ট রাতের অন্ধকারে উপজেলা বাসট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির পার্টি অফিসে (দলীয় কার্যালয়) অগ্নিসংযোগের ঘটনা ঘটে।দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা তাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে বলে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ।এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বরিবার ২৫ আগষ্ট সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।এরপর প্রায় ১৫ বছর পর রাণীনগর উপজেলায় একসাথে ৫৬ জন আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।রাণীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোসারব হোসেন জানান,আমরা শনিবার দলীয় কার্যক্রম শেষে পার্টি অফিসে তালা দিয়ে চলে যাই।ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে লোহার রড,পাইপ ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পার্টি অফিসে এসে এক নং আসামীর হুকুমে ২ ও ৩ নং আসামী দুটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।এরপর পার্টি অফিসে ঢুকে চেয়ার,টেবিল ও টিভিসহ আসবারপত্র ভাঙচুর করে।সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি এবং জাতীয় ও দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেয়।এতে পার্টি অফিসে থাকা বেশ কয়েকটি ছবি,ব্যানার এবং প্রযোজনীয় কাগজপত্র পুড়ে গেছে।এছাড়া তারা যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের হুমকি দিয়ে যায়।

তিনি আরও জানান, আমরা ধারনা করছি শান্তিপূর্ন পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা তাদের অবস্থান জানান দিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেছি।

 

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!