বহিতেছে তরী উড়িতেছে পাল
অনল দগ্ধ বায়ে,
ঝরিতেছে বিধু রূপায়ণে মৃদু
রক্তিম আভা গায়ে।
পুড়িয়েছে নদী শুকিয়েছে জল
অবাক দৃষ্টি কত,
ছলছল আঁখি বাতায়নে ডাকি
বেদনার নীল শত।
করিতেছে খেলা তটিনীতে ভেলা
জোয়ারে গিয়াছে ভেসে,
হৃদয় চিরিয়া সবুজ ঘিরিয়া
কুমুদ মরিছে হেসে।
শোকাহত বাগে কাড়িয়াছো রাগে
অচপল হয়ে মনে,
হাহাকারে আজি ধোঁয়াশাতে মাঝি
মশাল জ্বালিয়ে ক্ষণে।
লালায়িত ফেউ কালনীর ঢেউ
ফিরিবে কখন তীরে,
বাঁচিবার তরে নোনাজলে ঝরে
আসিবে অমোঘ ফিরে।