1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার:

রাজশাহী শাহ মখদুম বিমান বন্দরের ম্যানেজার দিলারা পারভীনের কর্মক্ষেত্রে অনিয়ম সিন্ডিকেটের মাধ্যমে আবাসন বানিজ্য,উন্নয়ন প্রকল্পে বেআইনীভাবে অর্থ আদায় কেলেঙ্কারির সংবাদ বাংলাদেশের জাতীয়,স্থানীয় ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশি হয়।গত ২১ আগষ্ট প্রকাশিত এ সংবাদের উপর ভিত্তি করে স্বেচ্ছায় প্রনোদিত হয়ে শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজার দিলারা পারভীনকে আইনগত নোটিশ দিয়েছেন রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী এডভোকেট মামুনুর রশিদ জন।তিনি তাঁর লিগ্যাল নোটিশে উল্লেখ করেন,আমি এডভোকেট মামুনুর রশিদ জন স্বেচ্ছায়,স্ব-প্রণোদিত হইয়া এই মর্মে আপনাকে লিগ্যাল নোটিশ মারফত জানাইতেছি যে,বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক,স্থানীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের মাধ্যমে জানিতে পারি যে,আপনি শাহমখদুম বিমানবন্দর,রাজশাহীর ম্যানেজার হইতেছেন।ম্যানেজার এর দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করিয়া আবাসন বাণিজ্যের মাধ্যমে সরকারী অর্থ আত্মসাৎ,ঠিকাদারদের নিকট হইতে ২০-২৫ শতাংশ অর্থ আদায়,প্রতিষ্ঠানের মালামাল বিনা টেন্ডারে ক্রয়-বিক্রয় করিয়াছেন।বিভিন্ন প্রকল্পে কমিশন বাণিজ্যের মত গুরুতর অভিযোগ আপনার বিরুদ্ধে পাওয়া যাইতেছে।যাহা দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হইতেছে।অতএব সরকারী অর্থ আত্মসাৎ এবং বে-আইনীভাবে অর্থ গ্রহণ করিবার কারণে আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হইবে না তাহা আপনাকে জানানোর জন্য অবগত করা হইল।উল্লেখ্য এডভোকেট মামুনুর রশিদ জন এই লিগ্যাল নোটিশের অনুলিপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর উপদেষ্টা,সিভিল এভিয়েশন অর্থরিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান, রাজশাহীর বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক রাজশাহীকে ডাক যোগে প্রেরণ করেন।এ ব্যাপারে এডভোকেট মামুনুর রশিদ জন বলেন,গত ৫ আগষ্ট শৈরাচার সরকার পতনের পর রাষ্ট্রের সংস্কার কাজ শুরু হয়েছে।এই সংস্কার সমাজের নিচু স্তর থেকে শুরু করে সর্বোচ্য মহলে হওয়া উচিত।তাই খবরের কাগজে এ ধরনের অনিয়মের খবর দেখে একজন সচেতন নাগরিক হিসেবে চুপ থাকতে পারিনা।সরকারি কোন প্রতিষ্ঠানে কোন গোষ্ঠি সিন্ডিকেট তৈরি করে দূর্নীতি ও অধস্তনদের হয়রানি করে ন্যায্য হক থেকে বঞ্চিত করতে পারবেনা।তাকে সম্মানের সাথে নোটিশ দিয়েছি,সঠিক কোন কারণ জানাতে ব্যর্থ হলে ভবিষতে মামলা দায়ের করবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!