1. admin@auchsangbad.com : admin :
ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মুক্ত হল : বই প্রেমী দের বই পড়ার সুযোগ হবে কি?  - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মুক্ত হল : বই প্রেমী দের বই পড়ার সুযোগ হবে কি? 

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজার ঈদগাঁওর পাবলিক লাইব্রেরী দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে চলছিল।যার ফলে স্থানীয় ছাত্র ছাত্রীদের জন্য ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।প্রভাবশালী এই মহলটির নেতৃত্বে লাইব্রেরির দরজায় নিয়মিত তালা ঝুলিয়ে রাখা হতো এবং শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক দলের মিটিং আয়ো জনের জন্যই লাইব্রেরিটি ব্যবহার করা হতো।ফলে সাধারণ শিক্ষার্থী ও বইপ্রেমীরা বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল।এবার কি উন্মুক্ত পরিবেশে বই প্রেমীদের বই পড়ার সুযোগ হবে কি? এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর, আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা এই লাইব্রেরি উন্মুক্ত করার দাবী জানায়।দেশের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসমাজ তাদের দাবিগুলোকে সামনে এনে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করে।

এই আন্দোলনের ধারাবাহিকতায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরির দেয়ালগুলো শিক্ষার্থীদের গ্রাফিতি দ্বারা সজ্জিত হয়েছে। গ্রাফিতিগুলোর মাধ্যমে তারা তাদের দাবি ও লক্ষ্যকে প্রকাশ করেছে,যা সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ইউএনও জানিয়েছেন,অতিশীঘ্রই ঈদগাঁও পাবলিক লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।তিনি জানান যে,লাইব্রেরিটি যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় এবং শিক্ষার্থীরা যেন এখানে তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে,তা নিশ্চিত করা হবে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঈদগাঁও পাবলিক লাইব্রেরির ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন আশা সৃষ্টি হয়েছে।তারা আশা করছে, লাইব্রেরিটি এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পরিস্থিতিতে ঈদগাঁও পাবলিক লাইব্রেরির পুনর্গঠন ও নতুন ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।তারা সবাই মিলে একটি উন্মুক্ত ও শিক্ষা-বান্ধব পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগী হচ্ছেন।ঈদগাঁও পাবলিক লাইব্রেরি এখন কেবলমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়,বরং এটি শিক্ষার্থীদের স্বাধীনতা,সমতা ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!