
এত রাত জাগো কেনো?
আসেনা কি ঘুৃম?
ঘুমকে আমি দিয়েছি ছুটি
তাই রাতটা নির্ঘুম।
হাজার কথা ভীড় করে
ব্রেনকে রাখে সজাগ
কতকিছুর হিসাব মিলাই
ঘুমকে বলি যাহ্ ভাগ!
কত অঙ্কের কাটাছেড়া
হিসাব নাহি মিলে
সব কষ্ট করে আর্তনাদ
যা রেখেছি এই দিলে।
দিনটা কাটে নানান ভাবে
রাতটা হয় অনেক বড়ো
এলোমেলো এক ছন্ন জীবন
আপন আর হলাম না কারো।
চলছে দিন কাটছে সময়
ঘড়ির কাটা রাত থেকে সন্ধ্যায়
তবুও কি বদলায় জীবন
পাব কি যা ক্ষতি হয়?
হাসির মাঝে কান্না লুকায়
কথার মাঝে কষ্ট
আজাইরা সব অতীত ভেবে
সময় হলো নষ্ট।