
তোমার প্রেমে পাগলপারা মনটা শুধু নাও
ডুবে আছি মনে-প্রাণে, একটু ছোঁয়া দাও।।
ভালোবাসার কাঙালিনী করবো কী যে বলো
তোমার কথা ভাবতে গেলে চক্ষু ছলোছলো।
বন্ধু এবার আমার পানে একটু ফিরে চাও।।
রক্তগোলাপ দিও তুলে প্রিয় আমার হাতে
দেখা হবে তোমার-আমার ঘুমভাঙা এক প্রাতে।
দেবো তোমায় যতন করে হাতের মালাটাও।।
আমার পূজার ফুল হবে গো বন্ধু এবার তুমি
তুমি বিনে জীবন আমার শূন্য মরুভূমি।
তোমার ছবি বুকে গাঁথা খুঁজলে পাবে তাও।।